শিরোনাম
◈ ভারতের আম্বানির রিলায়েন্সের তেল শোধনাগারে রুবিওর সফর কেন? ◈ সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি ◈ কম্বোডিয়ার প্রতারণা চক্রের ফাঁদ থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ◈ ফ্রান্সে বিক্ষোভের ঝড়, পতনের মুখে ম্যাক্রোঁ? ◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ১১:০৯ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ১১:০৯ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি

আল-জাজিরা: ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি বিবেচনায় রিয়াদ জুড়ে সাধারণ মানুষের নিরাপত্তায় বিশেষ জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কতৃর্পক্ষ।

জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) রিয়াদ শহরকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সৌদি আরব সেই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগেই মাঝআকাশে সফলভাবে ধ্বংস করে দেয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ থেকে নাগরিকদের ফোনে আগাম সতর্কবার্তা পাঠানো হয় এবং সবাইকে নিরাপত্তা নির্দেশিকা মেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকসহ স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শোনার কথা জানালেও, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ