শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওবায়দুল কাদেরের বক্তব্য ভারসাম্যহীন, বললেন মির্জা ফখরুল

শিমুল মাহমুদ : রোহিঙ্গাদের সমস্যা সমাধান করতে ওনারা পারছেন না, তারা ব্যর্থ হয়েছেন। আমরা পেরেছিলাম। বৃস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

দুই বছর চলে গেলো কি করলেন এমন প্রশ্ন করে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে নাকি বন্ধুত্ব সবচেয়ে উচ্চ। বার বার তাদের বলছে নিয়ে যাও, নিয়ে যাও। কিন্তু তারা নিচ্ছে না। মিয়ানমার যা বলছে এরা তাই করছে। ওদের কৌশলে পড়ে গেছে। আজকে এমন কূটনৈতিক অবস্থা যে একটা দেশও বাংলাদেশের পক্ষে নেই। চীন, ভারত, জাপান, রাশিয়া সব মিয়ানমারের পক্ষে।

বিএনপির মহাসচিব বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান সময় রোহিঙ্গারা এসেছিল। তখন তিনি অতি অল্প সময়ের মধ্যে মিয়ানমারকে বুঝিয়ে শুনিয়ে তাদের ফেরত পাঠিয়েছিলেন। কেন পেরেছিলেন, সেই শক্তি জিয়াউর রহমানের ছিল।

তিনি বলেন, সেই সময় জিয়াউর রহমান কক্সবাজারে একটা ক্যান্টনমেন্ট তৈরি করে ফেলেছিলেন। মিয়ানমারকে বলেছিলেন আইদার ইউ গেট ব্যাক, অর ইউ ফেস। খালেদা জিয়ার সময় ৯৪ সালে ২ লাখ ৪০ হাজার রোহিঙ্গা এসেছিল। তখন তিনি বলেছিলেন, ফেরত নেবে না অন্য ব্যবস্থা নেব। তারা ফিরিয়ে নিয়েছিল।

জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মামুন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কবি আব্দুল হাই সিকদার, জাসাস সাধারণ সম্পাদক নায়ক হেলাল খান, বিশিষ্ট নজরুল গবেষক নাসিম আহমেদ, রেজাবুদ্দৌলা, জাসাস মহানগর সভাপতি সানাউল হক প্রমুখ।

  • সর্বশেষ