শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো ১৩ জনের

জান্নাতুল পান্না: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৪তম সভার সিদ্ধান্তে ১৩ জন বেসামরিক ব্যক্তির নামে মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করেছে সরকার। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ (২০০২ সনের ৮ নম্বর আইন) এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জামুকার সুপারিশের প্রেক্ষিতে ১৩ জনের নামে প্রকাশিত গেজেট ও সনদ বাতিল করে।

যাদের মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল হলো, পটুয়াখালী সদরের ভায়লা গ্রামের মৃত রুস্তম আলী, পাবনা সদরের নাজিরপুরের মো. সিদ্দিকুর রহমান ও মো. লুৎফর রহমান (রুস্তম), গোপালপুরের মো. শহীদুল ইসলাম, গোবিন্দা গ্রামের দেওয়ান ওমর ফারুক ও মো. হাবিবুর রহমান (রঞ্জু), কাচারীপাড়ার মো. আনিসুর রহমান মনু বিশ্বাস ও পৈলানপুরের মো. মজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের পোললা ডাংগা গ্রামের মো. লোকমান আলী, চাঁদপুর সদরের গুলিশার মো. শহীদউল্যা তপাদার, মৌলভীবাজার বড়লেখার হরিপুরের মো. ইব্রাহীম আলী, গাজীপুর শ্রীপুরের সোনাব গ্রামের মো. মিজানুল ইসলাম ও নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মো. রাবু খান।

  • সর্বশেষ