শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ০১:১৬ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার পিয়ংইয়ংয়ের মাঠে ড্র করলেই নতুন ইতিহাস হবে আবাহনীর

আক্তারুজ্জামান : এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের দ্বিতীয় লেগে আগামীকাল মাঠে নামবে আবাহনী। ঘরের মাঠে ৪-৩ গোলে এপ্রিল টুয়েন্টি ফাইভকে হারিয়েছিলো জীবন ও সানডেরা। ঢাকার দলটিকে বুধবার আতিথ্য দেবে কিম জং উনের দেশের ক্লাবটি। পিয়ংইয়ংয়ের কিম ইল জং স্টেডিয়ামে বিকাল তিনটায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচের আগে ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে দেশের অন্যতম জনপ্রিয় এ ক্লাবকে। ন্যূনতম ড্র করলেই ইন্টার জোনাল ফাইনালে নাম লেখাবে তারা। কিন্তু এ ম্যাচটি বড় চ্যালেঞ্জই হয়ে আসছে আকাশি-নীল বাহিনীর জন্য।

এপ্রিল টুয়েন্টি ফাইভ শক্তিশালী দল, তারা খেলবে নিজেদের মাঠে এসব চ্যালেঞ্জ তো থাকছেই। এগুলো মোকাবিলা করার উপায়ও আছে আবাহনীর জানা। কিন্তু উত্তর কোরিয়ার তাদের দেশে খেলতে যাওয়া দলগুলোকে যেভাবে ‘আতিথ্য’ দেয়, সেটিই দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে।
এমন কিছু তারা করে থাকে, যে সব ব্যাপারে সরাসরি অভিযোগ করার কোনো উপায় নেই, কিন্তু সমস্যার মুখোমুখি হতে হবে। যেমন ধরুন, দলের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রীই হয়তো বিমানবন্দরে হারিয়ে গেলো, রাতে হোটেলের ওপর ক্ষেপণাস্ত্রের বিকট শব্দ। রাতে ঘুমের সময় চলে গেলো হোটেলের বিদ্যুৎ। হতে পারে পানির কষ্ট। ইন্টারনেটের দুনিয়া সমাজতান্ত্রিক দেশটিতে প্রায় নিষিদ্ধ। মোটকথা তারা এমন একটা পরিবেশ তৈরি করে, যেটিতে খেলার সব মনোযোগ হারিয়ে ফেলতে পারেন সফরকারীরা।

এসব গল্পগুলো জানা আবাহনীর কোচ মারিও লেমোসের। তাই সেভাবেই শিষ্যদের মানসিকভাবে তৈরি থাকতে বলেছেন। বেইজিং থেকে লেমোস ফোনে শোনালেন তার দলের আগাম প্রস্তুতির কথা, ‘গত বছর কোরিয়া সফর করা আমার এক কোচ বন্ধুর মাধ্যমে সেখানকার বিষয়গুলো আমি জানি। খেলোয়াড়দের তাই আগে থেকেই বলে দিয়েছি হাত ব্যাগেই যেন তারা প্রয়োজনীয় সামগ্রীসহ কিছু খাবার রাখে। তবে খেলোয়াড়েরা যেন আতঙ্কিত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে।’

ম্যাচের আগে সানডের যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছেন তিনি। অর্থাৎ পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে আবাহনী। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। যে লড়াইয়ে ড্র করতে পারলেই দেশের ফুটবল আকাশে উঠবে নতুন সূর্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়