শিরোনাম
◈ ইরানের জনগণের অধিকার মেনে নিতে হবে যুক্তরাষ্ট্রকে, বন্ধ করতে হবে আগ্রাসন ও দাদাগিরি: প্রেসি‌ডেন্ট পে‌জেশ‌কিয়ান ◈ সৌদি আরব থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ শেষ মুহূর্তের গোলে বায়ার্নের মাঠে পয়েন্ট উদ্ধার আর্সেনালের ◈ এবার ইতা‌লির ক্লাব কোমোর কা‌ছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ নেপাল প্রিমিয়ার লি‌গে শেখ মেহেদী, এক দলে খেল‌বেন ৪ বাংলাদেশি ক্রিকেটার ◈ ‘রোনাল্ডো ডুবিয়েছিলেন ইউনাইটেডকে, আমাকেও’ ◈ হাজার কোটি টাকার ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন ◈ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প : টাইম ◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ১১:০৮ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আল জাজিরা: ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা বেড়ে যাওয়ায় দেশটি থেকে জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এসব কথা জানান। সৌদির পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলো থেকেও মার্কিন কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়া হতে পারে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) দেয়া ওই পোস্টে টমি পিগট বলেন, ‘ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে শত্রুতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এর মধ্যে বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলাও রয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং যাতায়াতব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘(মার্কিন) পররাষ্ট্র দপ্তরের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা অব্যাহত রাখব।’

Advertisement

অবশ্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কিছু কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে আগে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে ‘ভুল’ বলে উল্লেখ করেন পিগট।

বার্তাসংস্থা রয়টার্সকে যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোতে অবস্থিত মার্কিন মিশনগুলো থেকেও কর্মীদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেয়া হতে পারে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তেহরান মার্কিন স্থাপনায় হামলা চালালে ওই অঞ্চলের বিভিন্ন স্থান থেকে অনেক কূটনীতিককে সরিয়ে নেয়া হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে তাদের কয়েকজনকে আবার ওই অঞ্চলে ফিরিয়ে নেয়া হয়।

এদিকে সৌদি থেকে মার্কিন কর্মীদের সর্বশেষ এই প্রত্যাহারের সিদ্ধান্তের পেছনে রয়েছে ইয়েমেনে চলমান সংঘাতের তীব্রতা বৃদ্ধি। এর ফলে ইরান যুদ্ধের মাধ্যমে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতে নতুন আরেকটি রণক্ষেত্র যুক্ত হয়েছে। এই সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করেছে এবং উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এছাড়া সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরবে হুতিদের আরও হামলার আশঙ্কায় বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করে। সাম্প্রতিক সময়ে সৌদিতে যেসব অবকাঠামোয় একের পর এক হামলা হয়েছে, সেগুলোর মধ্যে রিয়াদের বিমানবন্দরও রয়েছে।

এর আগে চলতি বছরের মার্চের শুরুর দিকে ওই দূতাবাস ও সেখানে অবস্থিত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একটি কার্যালয়েও ড্রোন হামলা হয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে পুরো উপসাগরীয় অঞ্চলজুড়ে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছিল ইরান।