শিরোনাম
◈ সৌদি আরব থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ শেষ মুহূর্তের গোলে বায়ার্নের মাঠে পয়েন্ট উদ্ধার আর্সেনালের ◈ এবার ইতা‌লির ক্লাব কোমোর কা‌ছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ নেপাল প্রিমিয়ার লি‌গে শেখ মেহেদী, এক দলে খেল‌বেন ৪ বাংলাদেশি ক্রিকেটার ◈ ‘রোনাল্ডো ডুবিয়েছিলেন ইউনাইটেডকে, আমাকেও’ ◈ হাজার কোটি টাকার ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন ◈ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প : টাইম ◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ১০:২৬ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রোনাল্ডো ডুবিয়েছিলেন ইউনাইটেডকে, আমাকেও’

এরিক টেন হ্যাগ এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ডান দিকে

স্পোর্টস ডেস্ক : চার বছর আগের বিতর্ক নতুন করে উসকে দিলেন এরিক টেন হ্যাগ। ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বিতীয় অধ্যায় নিয়ে মুখ খুলে সাবেক এই কোচের অভিযোগ, দলের ক্ষতি করেছিলেন পর্তুগিজ মহাতারকা। তাঁর দাবি, ফিটনেস ও অনুশীলনে মনোযোগের অভাব ছিল রোনাল্ডোর।

২০২২ সালে ইউনাইটেডে টেন হ্যাগের সঙ্গে দ্বন্দ্বে জড়ান রোনাল্ডো। সেই বিরোধের জেরেই বিশ্বকাপের পর ক্লাব ছাড়েন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। চার বছর পর সেই ঘটনা নিয়ে আবারও সরব হলেন ডাচ কোচ। --- আনন্দবাজার

এক সাক্ষাৎকারে টেন হ্যাগ বলেন, ‘রোনাল্ডো দলকে ডুবিয়েছে, আমাকেও ডুবিয়েছে। ওকে অনেকবার বলেছি, সবাই তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তুমি যদি বক্সে পৌঁছাতে না পারো, তাহলে গোল করবে কীভাবে?’

রোনাল্ডোর ফিটনেস ও অনুশীলন নিয়েও প্রশ্ন তুলেছেন টেন হ্যাগ। তাঁর দাবি, মাঠে ও বল ছাড়া—দুই অবস্থাতেই দৌড়ানোর সামর্থ্য হারাচ্ছিলেন পর্তুগিজ তারকা। ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করতেও যথেষ্ট মনোযোগী ছিলেন না তিনি।

অথচ ইউনাইটেডে দ্বিতীয় অধ্যায়ের শুরুটা ছিল দুর্দান্ত। ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করেন রোনাল্ডো। কিন্তু টেন হ্যাগ দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ২০২২-২৩ মৌসুমে ক্লাব ছাড়ার আগে ১৬ ম্যাচে তাঁর গোল ছিল মাত্র তিনটি।

রোনাল্ডোকে ইংলিশ প্রিমিয়ার লিগের চার ম্যাচে প্রথম একাদশে রেখেছিলেন টেন হ্যাগ। দুজনের সম্পর্কের অবনতি শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়। সেই পুরোনো দ্বন্দ্ব নিয়ে টেন হ্যাগের নতুন মন্তব্যে আবারও আলোচনায় ইউনাইটেডের অস্থির সেই অধ্যায়।

  • সর্বশেষ