শিরোনাম
◈ ইরানের জনগণের অধিকার মেনে নিতে হবে যুক্তরাষ্ট্রকে, বন্ধ করতে হবে আগ্রাসন ও দাদাগিরি: প্রেসি‌ডেন্ট পে‌জেশ‌কিয়ান ◈ সৌদি আরব থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ শেষ মুহূর্তের গোলে বায়ার্নের মাঠে পয়েন্ট উদ্ধার আর্সেনালের ◈ এবার ইতা‌লির ক্লাব কোমোর কা‌ছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ নেপাল প্রিমিয়ার লি‌গে শেখ মেহেদী, এক দলে খেল‌বেন ৪ বাংলাদেশি ক্রিকেটার ◈ ‘রোনাল্ডো ডুবিয়েছিলেন ইউনাইটেডকে, আমাকেও’ ◈ হাজার কোটি টাকার ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন ◈ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প : টাইম ◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইরানের জনগণের অধিকার মেনে নিতে হবে যুক্তরাষ্ট্রকে, বন্ধ করতে হবে আগ্রাসন ও দাদাগিরি: প্রেসি‌ডেন্ট পে‌জেশ‌কিয়ান

আন্তর্জা‌তিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এত দিন চাপের মুখে মাথা নত করেনি, ভবিষ্যতেও প্রতিরোধ অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের জনগণের অধিকার স্বীকার করতে হবে এবং দাদাগিরি ও আগ্রাসন বন্ধ করতে হবে।

 ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইআবির জা‌নি‌য়ে‌ছে, গতকাল (বুধবার) এক বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের কাছে ইরান ও দেশটির জনগণের ভাবমূর্তি অন্যরকম। এর মূল কারণ ইরানের জনগণের দৃঢ়তা, সহনশীলতা ও প্রতিরোধের মনোভাব। এ কারণেই বিশ্ব ইরানকে ভিন্ন দৃষ্টিতে দেখে। ভবিষ্যতেও যেন শক্তি ও দৃঢ়তার সঙ্গে নিজেদের পথচলা অব্যাহত রাখা যায়, সে লক্ষ্যে আমাদের পরিকল্পনা সাজাতে হবে। --- পার্সটু‌ডে

পেজেশকিয়ান আরও বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি এবং এখনো যুদ্ধের কোনো ইচ্ছা নেই। তবে কোনোভাবেই শক্তির দাপট ও জবরদস্তির কাছে মাথা নত করবে না দেশটি। এ অবস্থানের শিকড় ইরানের বিশ্বাস ও আদর্শের গভীরে প্রোথিত।

Advertisement

ইরানের নিরাপত্তা রক্ষায় সাত মাসেরও বেশি সময় ধরে রাজপথে জনগণের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো সহজ কাজ নয়। শত্রুরা ইরানের নিরাপত্তা ও সামরিক অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে, কারণ তাদের লক্ষ্য ছিল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। একদিকে তারা ইরানের অভ্যন্তরে নানা সমস্যা তৈরি করেছে, অন্যদিকে বিদেশে দেশটির যোগাযোগ ও কার্যক্রমের পথ বন্ধ করার চেষ্টা করেছে।

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতাকে হত্যার পর ইরানকে বিভক্ত করার বিষয়ে শত্রুদের কল্পিত পরিকল্পনার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন প্রকাশ্যে ও নির্দ্বিধায় নিজের অভিপ্রায় তুলে ধরছেন। তিনি বলছেন, ইরানের তেল ও গ্যাস তাঁর প্রয়োজন এবং ইরানকে এসব ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ, তারা এসে ইরানের সম্পদ দখল করতে চায়, যেমনটি তারা ভেনেজুয়েলার সম্পদের ক্ষেত্রে করেছে বলে অভিযোগ করা হচ্ছে।

পেজেশকিয়ান বলেন, সফলতার জন্য জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখা এবং সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, “আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে ইরানকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারব।