শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ০২:১৩ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ০২:১৩ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ

অনলাইনে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণার ঝুঁকি মোকাবিলায় বুকিং ডটকমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি, সার্চের ফলাফলে অর্থের বিনিময়ে যেসব তালিকাকে ওপরে দেখানো হয়, সেগুলো স্পষ্টভাবে চিহ্নিত করার কথাও বলা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ইউরোপীয় কমিশনের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব কথা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ইইউর ডিজিটাল আইন অনুযায়ী, বুকিং ডটকমকে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকিগুলো যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং সেগুলো মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে, সার্চের ফলাফলে অর্থের বিনিময়ে অগ্রাধিকার পাওয়া তালিকাগুলো এমনভাবে চিহ্নিত করতে হবে, যাতে ব্যবহারকারীরা সহজেই তা বুঝতে পারেন।

ইউরোপীয় কমিশন বলেছে, ছুটি কাটানোর পরিকল্পনা হওয়া উচিত আনন্দের, ঝুঁকির নয়। অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে—এমন আস্থা নিয়ে ইউরোপের মানুষ যেন বুকিং দিতে পারেন, তা নিশ্চিত করতে চায় কমিশন।

বার্তায় আরও বলা হয়, অনলাইন প্ল্যাটফর্মগুলো যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে, তা নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ