স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মূল্যবান এক পয়েন্ট তুলে নেয় ইংলিশ ক্লাবটি।
২৫ মিনিটে বুকায়ো সাকার বদলি এজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৩৫ মিনিটে হ্যারি কেইনের পাস থেকে সমতা ফেরান আলফোঁসো ডেভিস। বিরতির পর ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন কেইন।
তবে শেষ হাসি হাসতে পারেনি স্বাগতিকেরা। ম্যাচের ৮২ মিনিটে সতীর্থের পাস পেয়ে জোরালো শটে গোল করেন ডেক্লান রাইস। তাতেই সমতায় ফেরে আর্সেনাল।
চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে গোল করলেন কেইন। প্রতিযোগিতাটিতে ৭৩ ম্যাচে তাঁর গোলসংখ্যা এখন ৫৮।
এই ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে সাত নম্বরে আছে আর্সেনাল। পাঁচ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে বায়ার্ন মিউনিখ। নয় পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।