শিরোনাম
◈ সৌদি আরব থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ শেষ মুহূর্তের গোলে বায়ার্নের মাঠে পয়েন্ট উদ্ধার আর্সেনালের ◈ এবার ইতা‌লির ক্লাব কোমোর কা‌ছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ নেপাল প্রিমিয়ার লি‌গে শেখ মেহেদী, এক দলে খেল‌বেন ৪ বাংলাদেশি ক্রিকেটার ◈ ‘রোনাল্ডো ডুবিয়েছিলেন ইউনাইটেডকে, আমাকেও’ ◈ হাজার কোটি টাকার ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন ◈ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প : টাইম ◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইপজিগকে উড়িয়ে রিয়াল মা‌দ্রিদের বড় জয়

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে জয়ের হ্যাটট্রিক করল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লাইপজিগকে ৪-১ গোলে হারিয়েছে হোসে মরিনিয়োর দল। গোল করেছেন বের্নার্দো সিলভা, আর্দা গুল্যার, কিলিয়ান এমবাপে ও ইয়ান ডিওমান্ডে।

প্রথমার্ধে দুই দলের লড়াই ছিল সমানে সমান। তবে বিরতির ঠিক আগে, ৪৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল। আর্দা গুল্যারের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে টোকা দিয়ে জাল খুঁজে নেন সিলভা। ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পর এটাই তাঁর প্রথম গোল।

বিরতির পর ব্যবধান বাড়াতে সময় নেয়নি স্বাগতিকেরা। ৫২ মিনিটে কিলিয়ান এমবাপের হেড থেকে আসা বল গোললাইন পেরোনোর আগে টোকা দিয়ে জালে পাঠান গুল্যার। এরপর ৮৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান ৩-০ করেন এমবাপে।

দুই মিনিট পর টিডিয়াম গোমিস একটি গোল শোধ করে লাইপজিগকে ম্যাচে ফেরার আশা দেখান। তবে ৮৭ মিনিটে ব্রাহিম দিয়াসের পাস থেকে দারুণ ভলিতে রিয়ালের চতুর্থ গোলটি করেন ডিওমান্ডে। তাতেই নিশ্চিত হয় বড় জয়।

চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানীয় দলগুলোর সঙ্গে রয়েছে রিয়াল। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে এমবাপের গোলও ১২টি। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন তিনটি।

আন্তর্জাতিক বিরতির পর টানা চার ম্যাচ জিতল রিয়াল। এবার তাদের সামনে এল ক্লাসিকোর চ্যালেঞ্জ। আগামী রোববার লা লিগায় বার্সেলোনার মাঠে খেলবে মরিনিয়োর দল।

  • সর্বশেষ