শিরোনাম
◈ সৌদি আরব থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ শেষ মুহূর্তের গোলে বায়ার্নের মাঠে পয়েন্ট উদ্ধার আর্সেনালের ◈ এবার ইতা‌লির ক্লাব কোমোর কা‌ছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ নেপাল প্রিমিয়ার লি‌গে শেখ মেহেদী, এক দলে খেল‌বেন ৪ বাংলাদেশি ক্রিকেটার ◈ ‘রোনাল্ডো ডুবিয়েছিলেন ইউনাইটেডকে, আমাকেও’ ◈ হাজার কোটি টাকার ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন ◈ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প : টাইম ◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ১০:৩২ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নেপাল প্রিমিয়ার লি‌গে শেখ মেহেদী, এক দলে খেল‌বেন ৪ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) দেখা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের তুমুল চাহিদা। সেই চাহিদার তালিকায় এবার নাম লেখালেন শেখ মেহেদী হাসান। বাংলাদেশের এই স্পিন অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে এনপিএলের দল পোখারা অ্যাভেঞ্জার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেহেদীকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পোখারা অ্যাভেঞ্জার্স। বাংলাদেশি এই ক্রিকেটারকে স্বাগত জানিয়ে এক ভিডিও প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, 'সে আসছে! মেহেদী হাসান আসছেন! বাংলাদেশি অলরাউন্ডার এবং আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অষ্টম এই বোলার এনপিএলের তৃতীয় আসরে অ্যাভেঞ্জার্সের জার্সিতে জাদু দেখাতে তৈরি!

আরেকটি পোস্টে তারা লিখেছে, পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে তোমাকে স্বাগতম, মেহেদী।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য শেখ মেহেদী। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সমানসংখ্যক উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য রয়েছে এই অলরাউন্ডারের। 

পোখারা অ্যাভেঞ্জার্সে অবশ্য তাকে একা থাকতে হচ্ছে না। এনপিএলের আসন্ন আসরে ইতোমধ্যেই ডাক পেয়েছেন ৮ বাংলাদেশি। এরমধ্যে চারজনই খেলবেন এই একটি দলের হয়ে। সব ঠিক থাকলে সাকিব আল হাসান, মোহাম্মদ রুবেল এবং মোহাম্মদ সাইফউদ্দিনকে সতীর্থ হিসেবে পাবেন এই টাইগার স্পিন অলরাউন্ডার। এছাড়া, শামীম হোসেন, আকবর আলী ও আরিফুল ইসলাম মতো ক্রিকেটাররাও পেয়েছেন দল।

  • সর্বশেষ