শিরোনাম
◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায় ◈ ফোডেনের হ্যাটট্রিক, ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ বৃহস্প‌তিবার থেকে চট্টগ্রামে নতুন ফ্র্যাঞ্চাইজি ‌ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ রজনীকান্তের টানে হলের সব টিকিট কিনলেন ক্রিকেটার সঞ্জু স‌্যামসন! ◈ রাজপথে লড়াই করা নেতারাই আজ কোণঠাসা ◈ মিনিটেই শেষ ট্রেনের সব টিকিট, এবার টিকেটিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে রেলওয়ে ◈ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল ◈ যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা, ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি ◈ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১ চাকরি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৬, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নন্স লি‌গে পিএস‌জির কা‌ছে হে‌রে গে‌লো বার্সেলোনা

‌স্পোর্টস ডেস্ক : টানা ১১ জয়ের পর অবশেষে থামল বার্সেলোনার জয়রথ। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে প্যারিসে দুইবার সমতায় ফিরেও শেষ পর্যন্ত পিএসজির কাছে ৪-২ গোলে হেরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে দাপট দেখিয়েও গোলের দেখা পাচ্ছিল না পিএসজি। বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়ার দুর্দান্ত সেভের পরও ৩৮তম মিনিটে দেজিরে দুয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।

বিরতির পর ৫৫তম মিনিটে শাভি এস্পার্তের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ৭১তম মিনিটে লুকাস এরনঁদেজের হেডে আবার এগিয়ে যায় পিএসজি। তবে ৭৯তম মিনিটে দুর্দান্ত গোলে বার্সেলোনাকে সমতায় ফেরান লামিন ইয়ামাল।

এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ৮১তম মিনিটে ভিতিনিয়া এবং ৮৬তম মিনিটে ফাবিয়ান রুইস গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে রয়েছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় লিভারপুল। অন্যদিকে ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে বার্সেলোনা। আগামী রোববার লা লিগার মৌসুমের প্রথম ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

  • সর্বশেষ