শিরোনাম
◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায় ◈ ফোডেনের হ্যাটট্রিক, ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ বৃহস্প‌তিবার থেকে চট্টগ্রামে নতুন ফ্র্যাঞ্চাইজি ‌ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ রজনীকান্তের টানে হলের সব টিকিট কিনলেন ক্রিকেটার সঞ্জু স‌্যামসন! ◈ রাজপথে লড়াই করা নেতারাই আজ কোণঠাসা ◈ মিনিটেই শেষ ট্রেনের সব টিকিট, এবার টিকেটিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে রেলওয়ে ◈ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল ◈ যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা, ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি ◈ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১ চাকরি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে বিশাল একটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের বরাতে এ তথ্য জানানো হয়েছে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে। 

আল-আহরাম সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো-আসিউত পশ্চিম মরুভূমির সড়কে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর সড়কটি থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন কর্তৃপক্ষ। এএফপির এক সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানান, একটি ক্রেন দিয়ে বড় বাসটি সরানো হচ্ছিল। সংঘর্ষে বাসটির সামনের পুরো অংশ দুমড়েমুচড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিলো ধাতব অংশ ও বিভিন্ন ধ্বংসাবশেষ।

সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় বাসের যাত্রীদের আসন। ট্রাকটির পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ আটকে থাকতে দেখা গেছে।

আল-আহরাম জানিয়েছে, আহতদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত চলছে।

মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার জন্য প্রায়ই দায়ী করা হয়।

  • সর্বশেষ