শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৪:০২ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোজাফফর আহমেদ ছিলেন আদর্শিক ও নিরাভরণ জীবনের অধিকারী

এটিএম গোলাম কিবরিয়া : তিনজন মোজাফফর আহমেদকে চিনতাম ছোটবেলায়। প্রথমজন সন্দ্বীপের লোক, ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও আমাদের নজরুলের বন্ধু। হাবিলদার নজরুল কমিউনিস্ট ইন্টারন্যাশনালের অনুবাদ করেছিলেন ‘কাকাবাবু’র প্রেরণায়। আরেকজন মোজাফফর ছিলেন ইকোনোমিস্ট, নিপাট ভদ্রলোক, আইবিএর প্রফেসর ও টিআইবির চেয়ারম্যান। সদর্থে যাদের আমরা সুশীল বলি, তেমন একজন। ২৩ আগস্ট যিনি মারা গেলেন, তিনি ন্যাপ মোজাফফর। আদর্শিক ও নিরাভরণ এক জীবনের অধিকারী। প্যারালাল কোনো ইউনিভার্সে তিনি হয়তো করবিন বা স্যান্ডার্সের মতো কেউ হতেন। ভদ্রলোক দুই হাজার পনেরোতে স্বাধীনতা পদক প্রত্যাখ্যান করেছিলেন, বদরুদ্দীন উমর ছাড়া আর কেউ আমার জানামতে এই কাজ করেননি। এই তিনজনের মাঝে দুজন কমিউনিস্ট আর একজন উদার গণতন্ত্রী।

সমালোচনার ঊর্ধ্বে নন এরা, কিন্তু এদের কনভিকশন জেনুইন। সিম্পল লিভিং হাই থিংকিংয়ে ঈমান আনা কলোনীর শেষ যুগের তরুণ তারা। মানুষে বিশ্বাস রাখা বিলুপ্তপ্রায় প্রজাতির বুদ্ধিজীবী, এই ধরনের লোকদের আমি বলি সেক্যুলার ঋষি। আমি একধরনের বেদনা অনুভব করি এদের জন্য, এক প্রকার ঈর্ষাও অনুভব করি। এই বৈরাগ্য আমাদের আয়ত্তে আসবে না জানি কোনোদিনও। এই তিন মোজাফফরকে নিয়ে যখন লিখছি তখন একজন প্রফেসর জাফরের লেখা ঘুরে বেড়াচ্ছে অনলাইনে। সাতশ বছর আগে মৌলভী রুমি বলেছিলেন, রাজাদের মাঝে যারা উৎকৃষ্ট তারা যায় প-িতের কাছে আর প-িতদের মাঝে যারা নিকৃষ্ট তারা যায় রাজদরবারে। আর আমি ভাবছি, মোজাফফরদের থেকে ঠিক কোন পথ ধরে আমরা জাফরে এসে পতিত হলাম? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়