শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০২:২০ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাণ শ্রমিক আবদুল্লাহ দেখতে অবিকল রোনালদো

এল আর বাদল : ইরানে সন্ধান মিলেছিলো লিওনেল মেসির। ও্ই ব্যক্তি দেখতে মেসির মতোই ছিলো। এবার সন্ধান পাওয়া গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো দেখতে এক ব্যক্তির। নাম তার বিওয়ার আবদুল্লাহ। জন্ম, বেড়ে ওঠা ইরাকে। পেশায় নির্মাণ শ্রমিক। কর্মস‚ত্রে কিছুদিন আগে আবাস গেঁড়েছেন ইংল্যান্ডে। অবশ্য খবর হলেন সম্প‚র্ণ অন্য কারণে। ২৫ বছর বয়সী তরুণ দেখতে অবিকল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো!

আবদুল্লাহকে নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। ইংল্যান্ডে সর্বপ্রথম এক দোকান মালিকের চোখে পড়েন তিনি। ওই মালিকের নাম শেন ডগলাস। তিনিই প্রথম আবদুল্লাহর ছবি তুলে টুইটারে পোস্ট করেন। এরপর থেকে তার তারকাখ্যাতি বাড়তেই আছে।

হুবহু রোনালদোর মতো দেখতে, সেটি খুব ভালো করেই জানেন আবদুল্লাহ। ইরাকে চলাফেরা করতে বেশ বিড়ম্বনায় পড়তে হতো তাকে। অনেকে সিআর সেভেন ভেবে জড়িয়ে ধরতেন। তবে মজাই পেতেন তিনি।

ফলশ্রুতিতে রোনালদোর মতো করেই নিজেকে সাজিয়ে রাখেন আব্দুল্লাহ। কাপড়-চোপড় থেকে শুরু করে চুলের স্টাইল সবই পর্তুগিজ মহাতারকার মতো করে রাখেন তিনি। নিজের চেহারা নিয়ে দারুণ খুশি ইরাকি এই তরুণ। ইতিমধ্যে সেলিব্রেটি বনে গেছেন তিনি।

আব্দুল্লাহ বলেন, আমি উত্তর ইরাকের একজন কুর্দি। দেশে থাকলে লোকজনের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকি। অনেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। সেটা মজাই লাগে। আমি কাউকে মানা করি না। সবার আবদার পূরণ করি। অনেকে আমাকে রোনালদো ভাবে। কিন্তু আমি যে সে নই, এটা তারা বুঝতে পারে না।

জীবিকার তাড়নায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন আবদুল্লাহ। তবে অবসরে শখের বশে ফুটবল খেলেন। খেলেন রোনালদোর পজিশনেই। পরেন সেই বিখ্যাত সাত নম্বর জার্সি।

তিনি বলেন, আমিও ফুটবল খেলি। তার পজিশনেই খেলি। ওর মতো সাত নম্বর জার্সি পরি। উনার সঙ্গে দেখা করার ইচ্ছে আমার বহুদিনের।

  • সর্বশেষ