শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : গতকাল রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কমিউনিটি শিল্ড ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিলো লিভারপুল ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

রাহিম স্টার্লিংয়ের গোলে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিলো সিটি। দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবল খেলা লিভারপুল জোয়েল মাতিপের গোলে সমতায় ফিরে। আর পেনাল্টি শুটআউটে পার্থক্য গড়ে দেন সিটির গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।

গাব্রিয়েল জেসুস ও সের্হিও আগুয়েরোকে বেঞ্চে রেখে খেলতে নামা সিটি ম্যাচের শুরুতেই একটা ধাক্কা খায় চোট পেয়ে লেরয় সানে মাঠ ছাড়লে। জার্মান ফরোয়াডের্র বদলি নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।

একটু পরেই এগিয়ে যায় সিটি। দ্বাদশ মিনিটে দাভিদ সিলভার ফ্লিকে বল পেয়ে নেওয়া স্টার্লিংয়ের শটে বল গোলরক্ষক আলিসনের পায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা লিভারপুল ৭৭তম মিনিটে সমতায় ফেরে। বাঁ দিক থেকে ভার্জিল ভন ডাইকের উঁচু করে গোলমুখে বাড়ানো বল হেডে জালে পাঠান ক্যামেরুনের ডিফেন্ডার মাতিপ।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সালাহর আরেকটি শট লক্ষ্যেই ছিলো। ডিফেন্ডার কাইল ওয়াকার ছুটে গিয়ে গোলমুখ থেকে তা ফিরিয়ে দিলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে সিটির ইলকাই গিনদোয়ান, বের্নার্দো সিলভা, ফিল ফোডেন, ওলেকসান্দের জিনচেঙ্কো ও জেসুস লক্ষ্যভেদ করেন।

লিভারপুলের দ্বিতীয় শট নিতে আসা জর্জিনিয়ো ভেইনালডামের দুর্বল কিক রুখে দেন ব্রাভো। দলটির বাকি চার গোল করেন জেরদান শাচিরি, অ্যাডাম লালানা, অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন ও সালাহ।

এই নিয়ে ষষ্ঠবারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জিতলো ম্যানসিটি।

  • সর্বশেষ