শিরোনাম
◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে পদকের স্বপ্ন বাংলাদেশের। সেই অভিযানে প্রথম বাধা মালয়েশিয়া। র‍্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্সে অনেক পিছিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ বাংলাদেশ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

মালয়েশিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে সালাহউদ্দিনের। তাই প্রতিপক্ষকে ভালোভাবেই চেনেন তিনি। তবে এশিয়ান গেমসের মতো আসরে যেকোনো ম্যাচেই অঘটন ঘটতে পারে বলে সতর্ক করেছেন শিষ্যদের।

‘এ ধরনের টুর্নামেন্টে আপসেট হতেই পারে। একই উইকেটে বারবার খেলা হয়, টসও অনেক সময় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তাই কোনো ম্যাচ আগেই জিতে যাওয়া যাবে না। মাঠে খেলেই জিততে হবে,’ বলেন সালাহউদ্দিন।

গত আসরেও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও জয় দিয়ে শুরু করতে চান সালাহউদ্দিন। তাঁর কাছে প্রথম ম্যাচটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়েক দিন ম্যাচের বাইরে থাকার পর সরাসরি মাঠে নামার চ্যালেঞ্জটাও মাথায় রাখছেন তিনি।

মেয়েদের ব্যর্থতার পর ছেলেদের ওপর বাড়তি প্রত্যাশার চাপও আছে। তবে চাপকে বড় দলের ক্রিকেটেরই অংশ মনে করেন বাংলাদেশ কোচ। তাঁর ভাষায়, ‘টপ লেভেলে খেলতে হলে চাপ নিয়েই খেলতে হবে। বড় খেলোয়াড়, বড় দলের লক্ষণই হলো চাপ সামলানো।’

আগামী ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

  • সর্বশেষ