শিরোনাম
◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল ◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি?

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৫ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৫ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের সুপারিশ

মনিরুল ইসলাম : মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়নের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন ও যাচাই–বাছাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় কমিটির সদস্যদের কেউ কেউ অভিযোগ করেন, অতীত সরকারের আমলে অনেক ভুয়া ব্যক্তিকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যাঁরা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধে অংশ নেননি। একই সঙ্গে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছেন বলেও উল্লেখ করা হয়। এ প্রেক্ষাপটে ২০০৬ সাল পর্যন্ত প্রণীত তালিকাকে বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন সদস্যরা।

বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ–সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। কমিটি সুপারিশ করে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুবিধা প্রদানে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়। আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিদেশে চিকিৎসার ব্যবস্থারও সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ কমিটির সদস্য আবদুল হান্নান ও রোকেয়া বেগম অংশ নেন।

  • সর্বশেষ