শিরোনাম
◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল ◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি?

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৯ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা

রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল বিকালে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে এ ঘোষণা দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি বলেন, প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করা হবে। প্রয়োজনে এই এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও যদি কিছু করতে হয়, তাহলে আমরা করবো ইনশাআল্লাহ্। এটা দিয়ে শুরু, এটা শেষ নয়।

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমীর বলেন, ‘নিশ্চয়ই সরকারি দলের আশ্রয়- প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না।’ অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা উচিত। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক, অপকর্ম করতে না পারে, সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।

এই তিন-চারদিনে রাজধানী ঢাকায় শুধু ডাকাতি ঘটে গেল। মোহাম্মদপুরে একটা বাড়ি দখলের জন্য দিনের বেলা চাপাতি এবং অস্ত্র হাতে একদল দুর্বৃত্ত হানা দিলো। তাদেরকে এখনো ধরা সম্ভব হয়নি। বাড়ির লোকগুলো এখনো ঘর থেকে নিরাপত্তাহীনতার কারণে বের হয়ে আসতে পারছেন না। তিনি বলেন, আবার আমরা দেখলাম, এখানে ইসিবি চত্বরে একটা স্টুডিওতে হামলা করা হলো। একজন জুলাই যোদ্ধার স্টুডিওতে হামলা করে একদম গুঁড়িয়ে দেয়া হলো। ইনিয়ে-বিনিয়ে বলা হচ্ছে, চাঁদা চাওয়ার জন্য হয়নি, জমিজমার সমস্যা নিয়ে হামলা হয়েছে।

তিনি বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে। পাশাপাশি রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু করার উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। আরও অভিযোগ করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার একদিকে বলবে, জনগণের দুয়ারে দুয়ারে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দেবো। আবার যেখানে সেখানে গিয়ে ডাক্তারদেরকে, নার্সদেরকে, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদেরকে অপমান করবে। এ দিয়ে উনারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ প্রমুখ।

  • সর্বশেষ