শিরোনাম
◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল ◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি?

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২২ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২২ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

২৮ বছরে চ্যানেল আই: তিনদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে দর্শকদের জন্য বিশেষ অনুষ্ঠানমালা

মনিরুল ইসলাম : দেশের প্রথম ডিজিটাল বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই ২৭ বছর অতিক্রম করে ২৮ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’—এই স্লোগানকে সামনে রেখে পর্দাজুড়ে এবং চ্যানেল আই প্রাঙ্গণে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উদযাপনের অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মনিবিস্কুট-চ্যানেল আই পুষ্টি আড্ডা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইফাতারা ইরা এবং পরিচালনায় রয়েছেন স্বপ্না রেজা। একই দিন বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে পুনম প্রিয়ামের পরিচালনায় ‘চেনামুখ দুঃখ সুখ’-এর বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’, যেখানে অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদসহ আরও অনেকে। বিকাল ৫টা ৫৫ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘ভিম দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব।

১ অক্টোবর দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। রাত ১টা ও সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’, উপস্থাপনায় জিল্লুর রহমান। সকাল ৭টা ৪০ মিনিটে স্টুডিও থেকে সম্প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। সকাল ৯টা ৩০ মিনিটে থাকছে ‘সংবাদপত্রে বাংলাদেশ’।

সকাল ১১টা ৫ মিনিট থেকে চ্যানেল আই চেতনা চত্বরে দিনব্যাপী উৎসবের নানা আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’ অনুষ্ঠানের মাধ্যমে। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘তারকা কথন’র বিশেষ পর্ব।

advertisement

দুপুর ৩টা ৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হিসেবে প্রচারিত হবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের “আঁ সেরতাঁ রেগার” বিভাগে নির্বাচিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’।

রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও স্বর্ণলতা অভিনীত বিশেষ নাটক ‘বউ চা’। রাত ৯টা ৩৫ মিনিটে (পুনঃপ্রচার ২ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে) থাকছে শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় ‘মেমোরি রিওয়াইন্ড’।

রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘চ্যানেল আইয়ের সাথে সবুজের পথে’। রাত ১২টায় সম্প্রচার হবে ‘আজকের সংবাদপত্র’, যেখানে অংশ নেবেন শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু এবং জহির উদ্দিন মাহমুদ মামুন।

এছাড়া ২ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে এবং ৩ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এআই বিষয়ক বিশেষ আয়োজন ‘ন মানব’।

বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমে চ্যানেল আই তার দীর্ঘ পথচলার অভিজ্ঞতা, সাফল্য এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নতুন অঙ্গীকার নিয়ে আগামীর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

  • সর্বশেষ