শিরোনাম
◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে ◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪০ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দারোয়ান-ড্রাইভারের ফোনে ব্যক্তিগত ভিডিও, আতঙ্কে যা করেছিলেন রাধিকা

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই পর্দায় সাহসী আর সাবলীল অভিনয়। কিন্তু এই সাহসিকতারও যে একটা চরম মূল্য দিতে হতে পারে, তা হয়তো তিনি নিজেও ভাবেননি এই নায়িকা।

একবার নিজের একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হওয়ার পর রীতিমতো রাতের ঘুম উড়ে গিয়েছিল এই অভিনেত্রীর। লজ্জায় আর আতঙ্কে টানা চার দিন বাড়ি থেকে এক পাও বের হননি তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজেই খোলসা করলেন রাধিকা।
‘লাস্ট স্টোরিজ ৩’-এর প্রচারে এসে পুরনো সেই দুঃসহ স্মৃতির বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, আমরা তো অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অনেক কথাই বলি।

কিন্তু যখন দেখলাম আমার একটা কাজ ফাঁস হয়ে গেছে, আমি টানা চার দিন বাড়ির বাইরে পা রাখতে পারিনি।

Advertisement

ভিডিওটা এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, তার বাসার দারোয়ান থেকে শুরু করে স্টাইলিস্টের গাড়িচালক, সবাই সেটা দেখে ফেলেছিল।

এই পরিস্থিতির কথা বলতে গিয়ে রাধিকা জানান, আমার স্টাইলিস্ট আমায় বলেছিল, ওর ড্রাইভার বারবার ভিডিওটা দেখছিল আর জিজ্ঞেস করছিল, ‘তুমি কি ওর বাড়িতে যাচ্ছ?’ আমার দারোয়ানও ভিডিওটা দেখে ফেলেছিল। এই ধরনের ঘটনা ঘটতে শুরু করে, যা সামলানো আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল।

সেই সময় রাধিকা পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে বুঝে নিজের নিরাপত্তার খাতিরে তাদের ডেকে সরাসরি কথা বলেন। রাধিকা তাদের ডেকে পরিষ্কার জানিয়ে দেন, আমার একটা ভিডিয়ো ফাঁস হয়েছে। তোমরা কি সেটা দেখেছ? না দেখলে আমি পাঠাচ্ছি, দেখে নাও। যদি তোমাদের কোনও সমস্যা না থাকে, তবেই আমার সঙ্গে কাজ করবে আর আমায় রক্ষা করবে। নাহলে এই নাও বেতন, তোমরা যেতে পারো। জবাবে দু’জনেই তাকে আশ্বস্ত করে বলেছিলেন, তারা নায়িকার খেয়াল রাখবেন।

তবে অতীতের সেই কালো দিনগুলো এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। আপাতত কাজ আর পরিবার নিয়ে চুটিয়ে নতুন জীবন উপভোগ করছেন তিনি। 

  • সর্বশেষ