শিরোনাম
◈ জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী ◈ ফুটবলে একনায়কতন্ত্র চলতে পারে না! আলো ফেরাতে হলে টলাতে হ‌বে ইনফান্তিনোর সিংহাসন ◈ বাংলাদেশের আইটি খাতে অংশীদারত্ব ও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী এস্তোনিয়া ◈ অবশেষে চালু হচ্ছে সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে তৈরি করা সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে করপোরেট ব্যবস্থাপনায় ◈ বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ ◈ ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ভারতে শেখ হাসিনার অবস্থান যেভাবে জটিল করছে বাংলাদেশ-ভারত সম্পর্ক ◈ শিক্ষক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: গুজব না ছড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর ◈ ভারতের ‘র’ প্রধানের সফর: নিয়মিত কূটনৈতিক কার্যক্রম, জল্পনার অবকাশ নেই

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৯, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০১৯, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিয়ান দেশগুলোর হোটেলকক্ষ ভাড়া ২ শতাংশ বাড়ছে, আমেরিকান গ্লোবাল বিজনেস ট্রাভেল প্রতিবেদন

নূর মাজিদ : আসিয়ান জোটভুক্ত দেশগুলোর প্রধান ৪৬টি শহরের হোটেল কক্ষ ভাড়া আগামী বছর ২ শতাংশ বাড়বে। এসব শহরের মধ্যে রয়েছে হংকং, ব্যাংকক, হো চি মিন সিটি, কুয়ালালামপুর এবং সিঙ্গাপুরের মতো বৈশ্বিক বাণিজ্যিক কেন্দ্রগুলো। আমেরিকান গ্লোবাল এক্সপ্রেস বিজনেস ট্রাভেল সংস্থা হোটেল মনিটর শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস যুক্ত করে। গত শুক্রবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সূত্র : বিজনেস টাইমস।

প্রতিবেদনে প্রকাশ, আসিয়ান অঞ্চলের আলোচিত চারটি শহরের হোটেল কক্ষ ভাড়া বৃদ্ধি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য বড় শহরের চাইতে ভালো হবে বা একই সমান্তরালে থাকবে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এই বড় শহরগুলোর মধ্যে ২০২০ সালে বেজিংয়ে (১%), মেলবোর্নে (২%), সিডনিতে (৫%) এবং টোকিওতে (৪%) এবং হংকংয়ে(৩%) হারে হোটেল ভাড়া বাড়বে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে হোটেল কক্ষের সংখ্যা বাড়লেও তা কোন প্রভাব রাখতে পারেনি। এমনকি প্রতিবছর আলোচিত শহরগুলোর পান্থশালায় হাজার হাজার শয্যা যুক্ত হলেও সেটা ভাড়ার চাপ কমায়নি।

প্রতিবেদনটি জানায়, অথিথিধারণ সক্ষমতা বাড়লেও এসব বিকাশমান অর্থনীতির অব্যাহত চাহিদা বৃদ্ধির কারণে আগামী বছর হোটেল কক্ষ ভাড়া বাড়তে দেখা যাবে, এমন সম্ভাবনা রয়েছে। সম্পাদনা : ইকবাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়