শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৯, ০৭:০৩ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০১৯, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌবনের প্রথম প্রেমেও ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বানান ভুল

ইলিয়াস হোসেন: যৌবনের প্রথম প্রেমেও বানান ভুল করলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। গত ২৪ জুলাই, ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টের স্ট্যাটাসে যৌবনের প্রথম প্রেম 'ছাত্রলীগ' না লিখে তিনি লিখেছেন 'ছাএলীগ'। এরপরই তিনি ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন ব্যক্তির ট্রলের মুখে পড়েন।

২৪ জুলাই, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুক টাইমলাইনে লিখেন,''যদিও সে বেশ জানে....তবুও তাকে আরেকবার বলে দিও'' এটি লেখার সাথে তিনি দুটি ছবি পোস্ট করেন যাতে লেখা ছিলো 'তাকে বলে দিও যৌবনের প্রথম প্রেম ''ছাএলীগ''।' এরপরই ছাত্রলীগের এই নেতা বিভিন্ন ব্যক্তির সমালোচনার মুখে পড়েন। অনেকেই এই ছবি ডাউনলোড, স্ক্রিনশট দিয়ে নিজেদের ফেসবুক টাইমলাইনে পোস্ট করে সমালোচনা করেছেন।


তবে, এই ভুল স্ট্যাটাসটি ভাইরাল হলে রাব্বানী যৌবনের প্রথম প্রেম 'ছাএলীগ' থেকে সম্পাদনা (এডিট) করে ছাত্রলীগ লিখেন। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও তার নিজের ছবিসহ অন্য একটি ছবিতে 'ছাএলীগ' লেখা রয়েছে। এছাড়া তার টুইটার অ্যাকাউন্টে এখনও স্পষ্ট ''ছাএলীগ'' লেখা রয়েছে।

ছাত্রলীগের এই দায়িত্বশীল নেতার ছাত্রলীগ বানানটিই ভুল লেখার সমালোচনায় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এবং মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ২৫ জুলাই ফেসবুকে লিখেন,'১৬ হাজার লাইক, এই লেখাটা আজ ভাইরাল হয়েছে। যদিও ছাত্রলীগ বানানটা ভুল।'

তিনি আরও লেখেন, 'আমার প্রথম প্রেম ও শেষ প্রেম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ ইতিহাস পর্যালোচনা করে দেখেছি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পথ তৈরি করেছিলো ওই সময়কার ছাত্রলীগ নেতারা, যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র চেয়েছিলেন।'

'শাহাজাহান সিরাজের নাম শুনেছেন? জাসদ ছাত্রলীগ। জাসদ তৈরি সম্পর্কে জানলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে।'
মাদারীপুর জেলার ছাত্রলীগের হৃদয় বেপারী নামের এক কর্মী লিখেছেন, 'ছাত্রলীগ বানান পারেন না। কিসের ছাত্রলীগ আপনি? সত্যি ''ছাত্রলীগ'' না আপনি ''ছাএলীগ''। একই সঙ্গে তিনি একটি ছবি আপলোড করেন যাতে লেখা রয়েছে , 'তাকে বলে দিও, 'যৌবনের প্রথম প্রেম ''ছাত্রলীগ'', ''ছাএলীগ'' না।'

মোসাব্বির মারুফ নামের একজন লিখেছেন, 'তাকে বলে দিও- আমার কৈশোরের ভালো লাগা ''ছাত্রলীগ'' বানানটা যেন ''ছাএলীগ'' না লিখে।'

আহমেদ মারুফ নামের একজন লিখেছেন, আমাদের সংগঠনের নাম ''ছাএলীগ'' না ''ছাত্রলীগ ''।

মেহজাবিন বুখারী নামের একজন লিখেছেন, 'তাকে বলে দিও সে যেন ''ছাত্রলীগ'' কে ছাএলীগ না লিখে।
আতিয়া নামের একজন লিখেছেন, 'তাকে বলে দিও প্রয়োজনে নয়, অপ্রয়োজনেও ভালোবাসতে।'

আবু তাহের নামের একজন ২৫ জুলাই প্রকাশিত ৪০তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় অকৃতকার্য হয়ে লিখেছেন, 'তাকে বলে দিও- আমার হয়নি, আমি একজন ফেইলার।' সম্পাদনা: আহসান, সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়