শিরোনাম
◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল ◈ গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে  ◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুলাই, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৩৭ ম্যাক্স বিধ্বস্তে নিহতদের পরিবারকে ১০ কোটি ডলার দিবে বোয়িং

আব্দুর রাজ্জাক : সম্প্রতি বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলটি পরপর দুই দফা বিধ্বস্তের শিকার হয়ে ৩৪৬ জনের প্রাণহানির ঘটনায় নির্মাতা কোম্পানিটি ১০ কোটি ডলারের ক্ষতিপূরণ প্রকল্প ঘোষণা করেছে। কয়েক বছর মেয়াদে এই প্রকল্পের অর্থ স্থানীয় সরকার ও অলাভজনক সংস্থার মাধ্যমে ভুক্তভোগি পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে বলে বোয়িং বুধবার জানায়। ইয়ন, রয়টার্স

বোয়িং জানায়, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ার দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি প্রদেয় অর্থ ভুক্তভোগিদের মামলায় কোনো প্রভাব ফেলবে না।

ইথিওপিয়ার বিমান বিধ্বস্তের মামলা নিয়ে কাজ করেন শিকাগো ভিত্তিক অ্যাটর্নি রবার্ট ক্লিফর্ড। তিনি বলেন, এই অর্থ ভুক্তভোগি পরিবারগুলোকে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সহায়তা করবে।

পরপর দুই দফা বিধ্বস্তের শিকার হয়ে বোয়িং ইতোমধ্যেই ব্যাপক সমালোচিত হয়েছে। কোম্পানিটির বিরুদ্ধে এ পর্যন্ত শতাধিক মামলাও দায়ের করা হয়েছে। এমনকি বিশ্বব্যাপী ৭৩৭ ম্যাক্স নামিয়ে রাখায় ব্যাপক ক্ষতির মুখেও পড়েছে বোয়িং। অন্যদিকে, নতুন আরো একটি সমস্যার কারণে নামিয়ে রাখা মডেলটি জুলাইয়েও চালু করা যাচ্ছে না। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ