শিরোনাম
◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০১৯, ০৮:১৯ সকাল
আপডেট : ২১ জুন, ২০১৯, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপে নতুন করে ছোঁয়াচে এবং বিপদজনক হামের প্রাদুর্ভাব দেখা গিয়েছে

হ্যাপি আক্তার : প্রতিষেধক টিকার ব্যবহার কমা ইউরোপে নতুন করে হামের মতো ছোঁয়াচে এবং বিপদজনক রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। পরিস্থিতি বিশেষ করে খারাপ হয়ে পড়েছে পূর্ব ইউরোপের ইউক্রেনে। বিবিসি বাংলা, ৭:৩০।

এখনও সে দেশের অধিকাংশ শিশুকে প্রতিষেধক টিকা দেয়া হচ্ছে না। ইউক্রেনে গত দুই বছরে হামে আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন।

এই রোগটি ইউরোপ থেকে চিরতরে বিলীন হয়ে গিয়েছিলো বলে ধরা হয়েছিলো। কিন্তু এতো দিন পর হাম নামের এই রোগটি শুধু ফিরেই আসছে না, বেশ শক্তি নিয়ে ফিরে আসছে।

ইউরোপ জুড়েই হামের প্রতিষেধক টিকা নেয়ার প্রবণতা সম্প্রতি অনেক কমেছে। তবে সবচেয়ে কমেছে ইউক্রেনে।

ইউক্রেনে ২০১৫ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে এক বছর বয়সী শিশুদের মধ্যে মাত্র ৪৫ শতাংশ হামের টিকা নিয়েছিলো। তবে অর্থনৈতিক দুরবস্থার করণে যে টিকা ইউক্রেন কিনে ছিলো তা মানসম্পন্ন ছিলো না। তারপর তা যেভাবে তা রাখা হয়েছিলো তাতে টিকার কার্যকারিতা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিলো। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়