শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকেন নেক করিডোরে চরম সতর্কতা: শিলিগুড়িতে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক

সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা, চিকেন নেকের কাছাকছি চীনের উপস্থিতির সম্ভাবনা এবং দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পর চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

এরই ধারাবাহিকতায় শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডোরটির নিরাপত্তা পরিকাঠামো নতুন করে খতিয়ে দেখতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়। 

advertisement

বৈঠকে উপস্থিত ছিলেন— ভারতের চার সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ, এসএসবি, আইটিবিপি ও আসাম রাইফেলসের কর্মকর্তারা। ছিলেন ভারতীয় সেনাবাহিনী, বায়ু সেনা এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তরের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এছাড়া আর্মি ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় রেল পুলিশ আরপিএফ এবং রাজ্য রেল পুলিশ জিআরপিও, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ, বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও, কেন্দ্রীয় সড়ক দপ্তর, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে খবর পাওয়া গেছে। 

advertisement

অত্যন্ত সংবেদনশীল এই বৈঠকের বিষয়ে কোনো রকম প্রেস বিবৃতি জারি করা না হলেও সূত্র জানায়, বৈঠকে চিকেন নেক করিডোরে নজরদারি আরও কঠোর করা, সীমান্ত এলাকায় দ্বিগুণ তৎপরতা চালানো এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এবং সে অনুযায়ী নির্দেশনা দেয়া হয়েছে।

উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই করিডোরে কোনো নিরাপত্তা ঝুঁকি যাতে তৈরি হতে না পারে সেদিকেই এখন কড়া নজর নিরাপত্তা সংস্থাগুলোর। উৎস: চ্যানেল২৪

advertisement

 

  • সর্বশেষ