শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ০৬ জুন, ২০১৯, ০৬:২০ সকাল
আপডেট : ০৬ জুন, ২০১৯, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়া সফরে ‘বেস্ট ফ্রেন্ড’ পুতিনের প্রশংসায় ভাসলেন শি

সান্দ্রা নন্দিনী : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনদিনের সফরে মস্কোতে অবস্থান করছেন। সেখানে পৌঁছে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করেন শি। উল্লেখ্য, সফরে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ককে অধিক গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। কেননা, সম্প্রতি বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চরম তিক্ততার সম্পর্ক সৃষ্টি হয়েছে। বিবিসি

সফরের প্রথমদিন বুধবার এক সংবাদ সম্মেলনে শি বলেন, ‘গত ৬ বছরে আমার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অন্তত ৩০বার সাক্ষাৎ হয়েছে। রাশিয়াই একমাত্র দেশ যেখানে আমি সবচেয়ে বেশিবার সফরে এসেছি। রুশ প্রেসিডেন্ট আমার সবচেয়ে ভালো বন্ধু ও সহকর্মী।’

অন্যদিকে পুতিন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক একটি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। এটি এখন একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব ও কূটনৈতিক সহযোগিতামূলক অবস্থান।’

সফরে পুতিন ও শি’র মধ্যে বাণিজ্যিক প্যাকেজ স্বাক্ষর হয়। শি মস্কো চিড়িয়াখানায় দু’টো পান্ডা উপহার দেন।

  • সর্বশেষ