শিরোনাম
◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও ◈ চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয় ◈ নভেম্বরেই ডিসেম্বরের তেজ, খেল‌ছে দিল্লি, ঝড় বইছে ঢাকায়! ◈ প্রধানমন্ত্রীর জাপানফেরত ফ্লাইটে এক নয়, ৫ কারিগরি ত্রুটি: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১২:৪৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তায় গান গাওয়া বৃদ্ধের ঝুলিতে মিলল ৪ লাখ টাকা

খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের কাছ থেকে তিন লাখ ৯৩ হাজার ৭৪৯ টাকা পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে খালিশপুর জুট মিলের সামনে তার কাছ থেকে এই টাকা পাওয়া যায়।

খালিশপুর থানা পুলিশের ওসি মোশাররফ হোসেন জানান, সকালে ছেলেধরা মনে করে এলাকাবাসী আনুমানিক ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে আটক করে। এ সময় তার ঝুলিতে কী আছে দেখতে চান এলাকাবাসী। পরে ঝুলিতে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

  • সর্বশেষ