শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৪:০২ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপি’র বিজয়ে বলিউডেও পাল্টে যাচ্ছে রাজনীতির অঙ্ক

মৌরী সিদ্দিকা : বলিউডেও পাল্টে যাচ্ছে রাজনীতির অঙ্ক। গেরুয়া স্তুতিতে শামিল ইন্ডাস্ট্রির অনেক তারকাই।
বলিউডে বিজেপি তথা প্রধানমন্ত্রী মোদীর প্রভাব কতখানি বলিষ্ঠ, সেটা মুম্বাই সেলেবদের সদলবল দিল্লি গিয়ে প্রাইম মিনিস্টারের সঙ্গে সেলফি তোলায় মাস কয়েক আগেই প্রমাণ হয়ে গিয়েছিল। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মোদী দ্বিতীয় বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় যে মুম্বাই সেলেবদের মধ্যেও একটা আলোড়ন পড়ে যাবে, সেটা অনুমানযোগ্য ছিল। তবে সেই আলোড়নের ভিড়েও কিছু সমীকরণ বেশ চাঞ্চল্যকর। - আনন্দবাজার

কয়েক বছর আগে থেকে দলের এক রকম সেলেব মুখপাত্রই বলা হতো অক্ষয়কুমারকে। একটু রাত হলেও মোদীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। মোদীর বায়োপিকের স্ক্রিনিংয়েও উপস্থিত ছিলেন।

কঙ্গনা রানাউত বরাবরই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সব রাজনৈতিক সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এসেছেন। বৃহস্পতিবার ‘পিএম নরেন্দ্র মোদী’র স্ক্রিনিংয়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে তিনি বলেছেন, ‘গণতন্ত্রের সর্বাধিক যোগ্য প্রার্থী নরেন্দ্র মোদী।’ তিনি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতার হট সিটে ফিরে আসায় কঙ্গনা খুশি। কঙ্গনার বোন রঙ্গোলিও টুইট করেছেন তাঁর শুভেচ্ছাবার্তা। খুশি হয়েছেন সালমন খানও। টুইটারে তিনি অভিনন্দন জানিয়েছেন মোদীকে। বাদ যাননি বরুণ ধওয়ন, অভিষেক বচ্চন, পরিণীতি চোপড়ারাও।

বিজেপি ক্ষমতায় ফের প্রতিষ্ঠা পাওয়ার পরে একতা কাপুরও অভিনন্দন জানাতে দেরি করেননি। বাবা জিতেন্দ্রর সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি আপলোড করে শুভেচ্ছাবার্তা দিয়েছেন।

স্মৃতির সঙ্গে নিজের ছবিও টুইট করেছেন একতা। তার ক্যাপশনে আবার ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’র টাইটেল ট্র্যাকের লাইন ব্যবহার করা— ‘রিস্তোঁ কে ভি রূপ বদলতে হ্যায়...’ ঘটনাচক্রে, মনে করা যেতে পারে, এক সময়ে দু’জনের বন্ধুত্বে ফাটল ধরেছিল। মতানৈক্যের জেরে স্মৃতি ওই ধারাবাহিক ছেড়েও দিয়েছিলেন। পরে অবশ্য বিবাদ মিটে যায়।
স্মৃতি আমেথিতে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর থেকে একতা ক্রমাগত সমর্থন জানিয়ে গিয়েছেন তাঁর ‘সোল সিস্টার’কে। গুরদাসপুর থেকে বিজেপির জয়ী প্রার্থী সানি দেওল এবং মথুরার প্রার্থী হেমা মালিনীকেও কনগ্র্যাচুলেট করেছেন একতা কাপুর।

অরবিন্দ কেজরীওয়ালের দলের সদস্য গুল পনাগ বৃহস্পতিবার থেকে সুর নরম করেছেন। জল্পনা গুল এ বার রাজনৈতিক রং বদলাবেন।

  • সর্বশেষ