শিরোনাম
◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল ◈ গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে  ◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০৮:০৫ সকাল
আপডেট : ১৭ মে, ২০১৯, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৩৭ ম্যাক্সে আপডেট সফ্টওয়ার সংযোজন সম্পন্ন, জানালো বোয়িং

আব্দুর রাজ্জাক : ৭৩৭ ম্যাক্সের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। বোয়িংয়ের এই মডেলটি পরপর দুই দফা বিধ্বস্তের শিকার হলে ৩৪৬ জনের প্রাণহানীর ঘটনা ঘটে। এর পরই বিশ্বব্যাপী ৭৩৭ ম্যাক্স নামিয়ে রাখা হয়েছে। সিএনএন, সিএনবিসি

বোয়িং জানায়, আপডেট সফ্টওয়ারটি সংযোজন করে ইতোমধ্যেই প্রায় ৩৬০ ঘণ্টার পরীক্ষামূলক ফ্লাইটও পরিচালনা করা হয়েছে।

সফ্টওয়ারটি আপডেট করে ৭৩৭ ম্যাক্স আবারো উড়াতে মার্কিন বিমান সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যামিনিসট্রেশন (এফএএ) এর অনুমোদন লাগবে। কিন্তু সফ্টওয়ার আপডেট বা অন্য কোনো সংযোজনকৃত উপাদান এই সংস্থার কাছে এখনো জমা দেয়া হয়নি বলে এফএএ-র একজন মুখপাত্র জানান।

বোয়িংয়ের সিইও ডেনিস মুইলেনার্গ বলেন, এফএএ ও অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সকল তথ্য ও আপডেট বিষয়ক তথ্য সরবরাহ করা হবে। তাদের চাহিদা অনুযায়ী সকল তথ্য প্রদানে বোয়িং প্রস্তুত। এমসিএএস সফ্টওয়ারটি আপডেট করায় ৭৩৭ ম্যাক্স এ পর্যন্ত যত বিমান উড়ানো হয়েছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ উড়োজাহাজে উন্নিত হলো।

  • সর্বশেষ