শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০৮:১০ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৯, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে ধর্ষণ মামলার আসামী আটক

পটুয়াখালী প্রতিনিধি : বরগুনা জেলার বেতাগীর চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী আলমগীর(৩৫) কে পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব-৮। আজ মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী র‌্যাব ক্যাম্পে প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার মো: সোয়াইব আহমেদ।

র‌্যাব জানায়, বরগুনা জেলার বেতাগী উপজেলার বাউল শিল্পী গত ২৭ এপ্রিল মহেশপুর এলাকার একটি অনুষ্ঠানে যোগদানের জন্য বেতাগীর বিবি চিনি এলাকায় পৌছলে মানিক ও আলমগীর তাঁকে জোরপূর্বক ধরে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে গণধর্ষণ করেন। পহেলা মে ভিকটিমের ভাই বেতাগী থানায় মামলা করলে র‌্যাব ৮ মামলার প্রধান আসামী মানিককে আটক করে। গতকাল রাত আড়াইটায় মামলার অপর আসামী আলমগীরকে মির্জাগঞ্জের দোফলাখালী থেকে আটক করে র‌্যাব। আটক আলমগীর বরগুনার বেতাগী থানার ঝোপখালী এলাকা মৃত কাদের মুসল্লির ছেলে।

  • সর্বশেষ