শিরোনাম
◈ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ‍সিদ্ধান্ত ◈ দুবাই থেকে বিশেষ কৌশলে আনা ২ কেজির বেশি স্বর্ণ জব্দ, চট্টগ্রামে আটক একজন ◈ চাল, ডাল, ভোজ্যতেল ও পাট বাণিজ্যে বাংলাদেশ-পাকিস্তানের বড় সমঝোতা, শিগগিরই সই হবে এমওইউ ◈ বন্যা মোকাবিলায় সর্বোচ্চ বরাদ্দ পেলো চট্টগ্রাম, সারা দেশে কত ◈ বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী ◈ আগামী ৪৮ ঘণ্টায় সিলেট–সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা: সতর্কীকরণ কেন্দ্র ◈ গাইবান্ধার মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র আটক, হুন্ডি ও ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি মানিলন্ডারিং অভিযোগ ◈ বিশ্বকাপে প্রত‌্যাশা পূর‌ণে ব‌্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন ১৫ কোচ ◈ এবার চিকিৎসাসেবা বাড়াতে একগুচ্ছ নতুন উদ্যোগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ যাত্রীদের সেবায় প্রস্তুত হচ্ছে ৪৫টি ট্রেন

আবুল বাশার নূরু: ঈদে যাত্রীসেবায় ৪৫টি ট্রেন প্রস্তুত করছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে ব্যাপক পরিকল্পনা নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সে লক্ষ্যে আসন্ন ঈদুল ফিতরে রেলওয়ের সেবায় যুক্ত হবে ১২টি স্পেশাল ট্রেন। ১৩৮টি বগি দিয়ে সাজানো হবে স্পেশাল ট্রেনগুলো।

নিয়মিত ৩৩টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে ১২টি স্পেশাল ট্রেন যুক্ত করে মোট ৪৫টি ট্রেনে ঈদে যাত্রীদের সেবা দেবে বাংলাদেশ রেলওয়ে। ফলে ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের ভোগান্তি অনেকটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে রেলওয়ের সৈয়দপুর ও ঈশ্বরদী ওয়ার্কশপে বাড়তি বগি মেরামতের কাজ পুরোদমে চলছে। এছাড়াও দেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশনের ডিপোতে চলছে বগি মেরামতের কাজ। মেরামত কাজে রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলীরাও বেশ ব্যস্ত।

ঈদুল ফিতরে রেলওয়ের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী ও প্রতিবন্ধীদের জন্য পর্যাপ্ত কাউন্টার খোলা হচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকিট বিক্রির জন্য ২৩টি কাউন্টার খোলা হবে।

চলমান ৩৩ আন্তঃনগর ট্রেনে মোট আসন ২৫ হাজার ১৭৯টি। এর সঙ্গে স্পেশাল ট্রেনে যোগ হবে অন্তত ৬ হাজার আসন। এছাড়া রেলওয়ে প‚র্বাঞ্চলে ১১৬টি এবং পশ্চিমাঞ্চলে ১১১টি লোকোমোটিভ (ইঞ্জিন) সচল রয়েছে। ঈদে আরও দু’টি যুক্ত হবে। ট্রেনের শিডিউল ঠিক রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

জানা গেছে, আগামী ২২ থেকে ২৬ মে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ ফিরতি টিকিট বিক্রি হবে ২৯ মে থেকে ২ জুন। সেই সঙ্গে যাত্রীদের দুর্ভোগ কমাতে কমলাপুর ছাড়াও পাঁচ স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবার আমরা ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে। টিকিট কালোবাজারিরোধে জাতীয় পরিচয়পত্র দেখানোর পরই টিকিট দেওয়া হবে।

রেল সচিব মোফাজ্জল হোসেন বলেন, ঈদে মানুষের যাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রীর নেতৃত্বে সবাই মিলে কাজ করছি। এবার টিকিট কিনতেও ভোগান্তি পোহাতে হবে না। এবারই প্রথম ট্রেনের টিকিট স্টেশনের বাইরে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়