শিরোনাম
◈ এআই ক্যামেরায় বদলে গেল ঢাকার চিরচেনা ট্রাফিক চিত্র ◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা?

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৯:২৪ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় বিমান সেনা অভিনন্দনকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয় বিবেচনা করতে নির্দেশ কমিশনের

নুর নাহার : ফের চর্চিত উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। কারণ এবার সরাসরি প্রতিরক্ষা মন্ত্রককে নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। এই উইং কমান্ডারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করা হোক বলে নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আজকাল

এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রককে ৮ সপ্তাহ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

জানা গেছে, আইনজীবী আদিত্য মিশ্র জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দেওয়া হোক অভিনন্দন বর্তমানকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার। কিন্তু কেন এই প্রস্তাব?

আইনজীবীর অভিযোগ পত্রে লেখা হয়েছে, একাধিক পিটিশন দাখিল করা হয় আমাদের দেশে এটা প্রমাণ করতে যে মানবাধিকার তারা লঙ্ঘন করেনি। কিন্তু কখনও এমন পিটিশন দাখিল করা হয়নি যেখানে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে প্রতিরক্ষা বাহিনীকে, যিনি নিজের জীবনকে বাজি রেখে দেশ রক্ষা করেছেন। আর তা করতে গিয়ে পাকিস্তান তাঁকে বন্দি করে রেখেছিল। সেখানে তাঁর ওপর অনেক অত্যাচার করা হয়।

এই ক্ষেত্রে অভিনন্দন বর্তমানকে ক্ষতিপূরণ দেওয়া হোক। কারণ এটা মানবাধিকারের বিষয়। আর এই ক্ষতিপূরণ দেওয়া না হলে তা মানবাধিকার লঙ্ঘন হবে। আইনজীবী আদিত্য মিশ্রের এই পিটিশনের প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রককে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

  • সর্বশেষ