শিরোনাম
◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং ◈ এনসিটি ইজারায় বিনাপুঁজিতে লাভের পথে ডিপি ওয়ার্ল্ড ◈ কারাগারে বাড়ছে বন্দিমৃত্যু, পেছনে যেসব কারণ ◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ০৬ মে, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের সামনে ১৭৪ রানের লক্ষ্য ছুড়ে দিলো পাকিস্তান

আক্তারুজ্জামান : ইংল্যান্ডের মাটিতে একমাত্র টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাটিং করে ১৭৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারী পাকিস্তান। বাবর আজম ও হারিস সোহেলের ফিফটিতে ভর করে এই লক্ষ্য ছুড়ে দিয়েছে পাকিস্তান। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৭৪ রান।

বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজের একমাত্র টি-টুয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ফখর জামানের উইকেট হারিয়ে বসে। এরপর ইমামুল হক ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান। কিন্তু ক্রিজে নেমে দলের হাল ধরেন বাবর আজম। ১০৩ রানের জুটি গড়ে দলকে বিপদের হাত থেকে উদ্ধার করেন হারিস সোহেল ও বাবর। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানে থামে পাকিস্তানের ইনিংস।

হারিস ৩৬ বলে ৫০ এবং বাবর ৪২ বলে ৬০ রান করেন। এছাড়া ইমাদ ওয়াসিম ১৮ ও ফাহিম আশরাফ ১৭ রান করেন। ইংল্যান্ডের হয়ে আর্চার ২টি, টম কারান ও ক্রিস জর্দান একটি করে উইকেট নেন।

এই ম্যাচে পাকিস্তানের হয়ে অভিষেক হয় দুজনের এবং ইংল্যান্ডের পাঁচজনের। ইমামুল হক ও মোহাম্মদ হাসনাইন পাকিস্তানের জার্সি পরেন। আর জোফরা আর্চার, বেন ফোকস ও বেন ডাকেট ইংল্যান্ডের জার্সি পরেন।

  • সর্বশেষ