শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কবি সুকান্তের মূর্তি ভাঙা হলো ত্রিপুরায়

নিউজ ডেস্ক : ভারতের ত্রিপুরায় সম্প্রতি লেনিনের মূর্তি ভাঙার ঘটনার পর এবার কবি সুকান্তের মূর্তি ভাঙা হলো। ত্রিপুরার বিশালগড়ে এই মূর্তি ভাঙার ঘটনায় সমালোচনা শুরু হয়েছে। এই ঘটনায় বামদের কাঠগড়ায় তুলেছে বিজেপি-আইপিএফটি জোট সরকারের দিকে।

দীর্ঘ বাম আমলের অবসান ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন বিপ্লব দেব। তারপর থেকেই উন্নয়নের থেকেও বেশি করে ত্রিপুরা খবরে এসেছে মূর্তি ভাঙার খবর নিয়ে।

জানা গেছে, বিশালগড়ে জাতীয় সড়কের বাইপাস তৈরির জন্য কাজ শুরু হয়েছে। সেই কারণেই সুকান্ত ভট্টাচার্যর মূর্তিটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি।

মূর্তির মাথা লুটিয়ে থাকতে দেখা গেছে মাটিতে। আর বাকি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কালের কণ্ঠ

  • সর্বশেষ