শিরোনাম
◈ সাবধান! চায়ে মেশানো হচ্ছিল কৃত্রিম রং কাঠের গুঁড়া, এমনকি চামড়ার বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক, জানুন চেনার ৪ উপায় ◈ ঢাকার বাইরের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ ডি‌সেম্ব‌রে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে যা বলছে বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ সক্রিয় ফল্ট লাইনে চীনের মেগা বাঁধ, ভারত-বাংলাদেশের জন্য ‘টাইম বোমা’ বলছেন বিশেষজ্ঞরা: ভারতীয় মিডিয়ায় প্রতিবেদন ◈ ঢাকা মেডিক্যাল কলেজে ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, এক বুকিংয়েই মিলবে সব সেবা ◈ ১২ বছর আগের আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচটি কী বার্তা দেয়? ◈ বাংলাদেশ সিরিজের মাঝে জিম্বাবু‌য়ে তিন ফরম্যাটে অধিনায়কের নাম ঘোষণা কর‌লো ◈ বন্যার ভয়াল থাবায় বিপর্যস্ত আট জেলা ◈ কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য যোগরাজের, এতদিন পরে যুবরাজ সিং‌য়ের বাবাকে জবাব দিলেন

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে কোন ধরনের আপোষ নয়, বললেন বিমান প্রতিমন্ত্রী

এইচএম জামাল: বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে কোন ধরনের আপোষ না করার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বিমানবন্দরে কর্মরত সকল সংস্থার কর্মীদের বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত থাকার বিষয়টি স্মরণ করিয়ে দেন। বাসস

প্রতিমন্ত্রী মঙ্গলবার চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া উপলক্ষে আয়োাজিত অনুষ্ঠানে একথা বলেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার এ বি এম সারোয়ার-ই-জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রধান কাজ জনগণকে সেবা দেয়া। বিমানবন্দরে কোন যাত্রী যাতে হযরানির শিকার না হন তা নিশ্চিত করতে হবে। বিমানবন্দরে কর্মরত কোন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়