শিরোনাম
◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:০৩ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের নতুন মঞ্চ থেকে সতর্ক থাকতে হবে: নাসিম

নিজস্ব প্রতিবেদক : ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বলেন, জামায়াতে ইসলামীর সংস্কারপন্থী নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক মঞ্চ থেকে দেশের সব মানুষকে সতর্ক থাকতে হবে। আমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো আপনারা এদের নজরে রাখুন, সতর্ক থাকুন। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

রোবাবর (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

জামায়াত ইসলামী ভেঙে নতুন রাজনৈতিক শক্তিকে ১৪ দল কীভাবে দেখছে জানতে চাইলে নাসিম বলেন, তাদের নতুন যে মঞ্চ গঠিত হয়েছে সেটা আমরা দেখেছি। এই নতুন মঞ্চের নেতৃত্বে শিবিরের প্রাক্তন নেতারা। শিবিরের ইতিহাস খারাপ ইতিহাস, জঘন্য ইতিহাস।

আমরা ১৪ দলের পক্ষ থেকে বলতে চাই, রাজনৈতিক দল হিসেবে কতটা ব্যর্থ হলে নিজেদের দেওয়া মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচনের পর দলের স্বিদ্ধান্তের বাইরে যায়। আসলে বিএনপি যে একটা ব্যর্থ রাজনৈতিক দল সেটা আবারও প্রমাণিত হয়েছে।

এছাড়া দলের স্বিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ায় বিএনপি রাজনৈতিক দল হিসেবে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন ১৪ দলের মুখপাত্র।

বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতার প্রতিবাদে ১৪ দল শান্তি সমাবেশের ডাক দিয়েছে উল্লেখ করে নাসিম বলেন, বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতার প্রতিবাদে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। আগামী ৩০ এপ্রিল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দল শান্তি সমাবেশ করা হবে।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মাওলা নকশাবন্দী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

  • সর্বশেষ