শিরোনাম
◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী ◈ এডিপিতে প্রকল্পের জট বাড়ছেই, সময় ও ব্যয় দুটোই ঊর্ধ্বমুখী ◈ বিশ্বকাপের খেলা ঘিরে নিরাপত্তা জোরদার, বড় স্ক্রিনে থাকবে পুলিশের নজর ◈ বাংলাদেশ-চীন ঘনিষ্ঠতায় নজর রাখছে ভারত: জয়সওয়াল ◈ দেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা মিছিল, নেপথ্যে কী? ◈ মারামারি নয়, ‌বিশ্বকা‌পের খেলা উপভোগ করুন : বাংলা‌দে‌শি ভক্ত‌দের শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের ◈ বাংলাদেশ-ইরান স্পিকারের বৈঠক, শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত ◈ মিয়ানমারে কী ঘটছে, কেন আতঙ্কে বাংলাদেশ সীমান্ত?

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:৫১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিআইজেএফ এর সদস্য করা হলো মোস্তাফা জব্বারকে

কামরুল হাসান : বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সম্মানিত সদস্য করা হলো তথ্যপ্রযুক্তি খাতের অভিভাবক, ডিজিটাল বাংলাদেশের অন্যতম পথিকৃত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে বিআইজেএফ-এর নিজস্ব কার্যালয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে সদস্যপদের এই ক্রেস্ট হস্তান্তর করা হয়।

বিআইজেএফ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ, সাধারণ সম্পাদক হাসান জাকির, সহসভাপতি নাজনীন নাহার, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ, কোষাধ্যক্ষ এনামুল করিম এবং কার্যনির্বাহী সদস্য রাহিতুল ইসলাম রুয়েল মোস্তাফা জব্বারের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, দেরিতে হলেও বিআইজেএফ-এর সদস্য করায় আমি আনন্দিত। সামনের দিনগুলোতে বিআইজেএফ আরও বড় হবে। এজন্য বিআইজেএফকে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করব।

বিআইজেএফ সভাপতি মোজাহিদুল ইসলাম ঢেউ এবং সাধারণ সম্পাদক হাসান জাকির বলেন, দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকতার পথিকৃৎ এবং বিজয় কী-বোর্ডের জনক মোস্তাফা জব্বারকে বিআইজেএফের সম্মানিত সদস্যপদ প্রদান করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত বোধ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়