শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৭:৪৫ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন হয়রানির প্রতিবাদে গোপালগঞ্জে নার্সদের মানববন্ধন

এস এম সাব্বির, গোপালগঞ্জ : ঢাকায় কুয়েত-বাংলাদেশ মৈত্রি হাসপতালের পরিচালক কর্তৃক কর্তব্যরত নার্সকে যৌন হয়রানি ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক কর্তৃক নার্সিং কর্মকর্তাকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছে নার্সরা।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী হাতে হাত রেখে মানববন্ধন করে মেডিক্যাল কলেজ ও জেনারেল হাসপাতালের কর্মরত নার্সরা।

মানববন্ধনে কর্মরত নার্সকে যৌন হয়রানি ও প্রাণনাশের হুমকি প্রদানকারি কুয়েত বাংলাদেশ মৈত্রি হাসপতালের পরিচালক ডা. আমিরুল হাসানের দ্রুত অপসারণ ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক কর্তৃক নার্সিং কর্মকর্তাদের লাঞ্ছিতের প্রতিবাদ জানানো হয়।

  • সর্বশেষ