শিরোনাম
◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৬:৩৭ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ডেস্ক রিপোর্ট : চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই জরুরি এক সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।জাগো নিউজ।

জানা যায়, মে মাসের শুরুর দিকে এ সফরের সম্ভাব্য সময় জানিয়ে ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করতে চেয়েছেন বিজয় কেশব গোখলে।

ঠিক কী কারণে তার এ সফর হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তবে সংশ্লিষ্ট কূটনীতিকরা জানান, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে। এরই মধ্যে দেশটির পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অবশ্যই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

২০১৮ সালের জানুয়ারিতে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান বিজয় গোখলে। এরপর গত বছরের এপ্রিলে তিনি বাংলাদেশ সফর করেন।

  • সর্বশেষ