শিরোনাম
◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৭:৫৬ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নববর্ষের আগে বৈশাখী ভাতা হাতে পাননি বেসরকারি শিক্ষক-কর্মচারীরা

নিউজ ডেস্ক: নববর্ষের আগে সরকারের দেয়া বৈশাখী ভাতা হাতে পাননি বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। তাদের জন্য এ বছরই প্রথম বৈশাখী ভাতা ছাড় করেছে সরকার। এ জন্য মাউশির এক কর্মকর্তার দায়িত্বে গাফলতিকে দায়ী করছেন শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ জার্নাল

জানা গেছে, অর্থ মন্ত্রণালয় থেকে অনেকই আগেই এ খাতে টাকা বরাদ্দ দেয়া হয়েছে, টাকা ব্যয়ের অনুমোদনও দেয়া হয়েছে। তবুও সময়মতো বিল প্রস্তুত করে শিক্ষামন্ত্রী ও সচিবদের কাছ থেকে অনুমোদন এবং ব্যাংকে চেক না পাঠানোয় তারা পহেলা বৈশাখের আগে টাকা তুলতে পারেননি।
শিক্ষক নেতাদের অভিযোগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরেরর (মাউশি) মহাপরিচালক বিদেশ সফরে রয়েছেন। এ সময়ে মহাপরিচালকের রুটিন দায়িত্বে ছিলেন অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবীর চৌধুরী। তিনি যথাসময়ে বৈশাখী ভাতার বিল প্রস্তুত ও চেক ব্যাংকে পাঠানোর উদ্যোগ নেননি।

বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কাওছার আলী সেখ জানান, গত ৯ এপ্রিল মাউশি থেকে এ অর্থ ছাড় করা হয়। মাত্র তিন দিন সময় দিয়ে ১১ এপ্রিলের মধ্যে তা তুলতে নির্দেশ দেওয়া হয় সারাদেশের শিক্ষক-কর্মচারীদের। অথচ এ তিন দিনের মধ্যে টাকাই পৌঁছায়নি বহু জেলায় শিক্ষকদের হিসাব নম্বরে। ফলে বৈশাখের আগে এ ভাতার অর্থ তুলতেই পারেননি তারা।

তিনি বলেন, সারাদেশের ২৮ হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী রয়েছেন প্রায় ৫ লাখ। তাদের ৯৫ ভাগই প্রথমবারের মতো দেওয়া এই ভাতার অর্থ তুলতে পারেননি।

  • সর্বশেষ