শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০৭:০২ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ এপ্রিল থেকে ব্যভিচারীদের পাথর ছুঁড়ে মৃত্যু নিশ্চিত করবে ব্রুনাই

মারুফুল আলম : কুরআনের শাসন পরিচালনায় এগিয়ে চলছে ব্রুনাই। মদবিক্রি ও মদপান থেকে শুরু করে সামাজিক বিভিন্ন অপরাধ নির্মূলে শক্ত ভূমিকা রাখছে ছোট্ট এ দ্বীপরাষ্ট্র। আগামী ৩ এপ্রিল থেকে সমকামিতা, পরকীয়া ও ব্যভিচারের অপরাধে উন্মুক্ত মঞ্চে পাথর ছুঁড়ে মৃত্যু দেয়ার আইন বাস্তবায়ন হচ্ছে ব্রুনাই দারুস সালামে।

সমকামিতা, পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধগুলো থেকে ফেরাতে মানুষকে শুধু শাস্তিই দেয়া হবে না, সাধারণ মানুষের সামনে উন্মুক্ত মঞ্চেই এ শাস্তি কার্যকর করা হবে। ‘পাথর ছুঁড়ে হত্যা’র আইন বাস্তবায়ন মানুষকে দেখানো হবে যাতে এ ধরণের অপরাধে অন্যরা নিজেদের নিয়োজিত না করে।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় কুরআনি আইন থেকে নিজ দেশেও কুরআনি আইন বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করে দেশটির বাদশাহ হাসান আল-বালকিয়াহ। এর মাধ্যমে মুসলিম ধর্মবিশ্বাসে নিজেদের হাজার বছরের ইচ্ছা ও ঐতিহ্যের দিকে ধাবিত হচ্ছে তারা।

১৯৮৪ সালে ব্রিটেন উপনিবেশ থেকে আলাদা হলেও এখনও ব্রিটেনের সঙ্গে তাদের রয়েছে ঘনিষ্ঠ সুসম্পর্ক। ব্রিটিশ শাসনামলেও দেশটিতে সমকামিতা নিষিদ্ধ ছিলো। তখন এ অপরাধে কারাবাসের বিধান থাকলেও নতুন করে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে।

তবে, কুরআনের এ বিধান চালু করায় দেশটিতে মানবাধিকার সংস্থাগুলো বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ব্রুনাইর কাছে এ আইন বাতিল করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ব্রুনাই ২০১৪ সালে শরিয়া আইনে দেশ পরিচালনার ঘোষণা দেয়। আর এ সিদ্ধান্ত সুলতানের নির্দেশই গ্রহণ করা হয়।
সাম্প্রতিক আইন অর্থাৎ সমকামী ও বিবাহ বহির্ভূত সম্পর্ক তথা পরকীয়ার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড আইন পাশ করায় দেশটির অধিকাংশ মুসলমান স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এতে দেশে অপরাধের সংখ্যা আরও কমবে এবং সমাজে শান্তি বিরাজ করবে। জাগো নিউজ।

  • সর্বশেষ