শিরোনাম
◈ যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয় নয়, বৈধ প্রার্থিতাই মূল: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৮:২৩ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুনের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখার আহ্বান সাঈদ খোকনের

মহসীন কবির : অগ্নিকাণ্ডগুলো নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো নাশকতা আছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ব্যবসায়ীদের মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সুযোগে কেউ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকার জন্যও তিনি ব্যবসায়ীদেরও পরামর্শ দেন।

শনিবার (৩০ মার্চ) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটরিয়ামে ‘নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা, চকবাজার পরবর্তী প্রস্তুতি’ শীর্ষক মতবিনিময় সভায় মেয়র সাঈদ খোকন একথা জানান।

মেয়র বলেন, আমাদের জীবন-যাত্রার মানোন্নয়নের জন্য ব্যবসা। কিন্তু সে ব্যবসা যেন জীবনের বিনিময়ে না হয় সেদিকেও খেয়াল রাখতে। সেইসঙ্গে আর যেন কোনো নিরাপরাধ মানুষের জীবনহানি না হয় সেটিও নিশ্চিত করতে হবে আমাদের।

 

 

 

  • সর্বশেষ