শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০২:৪৬ রাত
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে জয় পেলো দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: ২. স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মঙ্গলবার প্রথম ম্যাচে জয়ের কাছে গিয়েও নিরোশান ডিকওয়ালার ভুলে সেটিও হাত ছাড়া হয়ে যায় লঙ্কানদের। বিশ ওভারের ম্যাচে এক রান নিয়ে ম্যাচ সমতা করে সুপার ওভারে গিয়ে সফরকারীদের বিপক্ষে নাটকীয় জয় পেল দ. আফ্রিকা।

৩. লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গার করা সুপার ওভারে ১৪ রান নেয় দ. আফ্রিকা। প্রোটিয়ার বোলার ইমরান তাহিরের ওভার থেকে লঙ্কান নিতে পারে মাত্র ৫ রান। সুপার ওভারে ৯ রানে জিতে সিরিজে এগিয়ে স্বাগতিকরা।

৪. টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। কামিন্দু মেনডিসের ৪১ রানের উপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করতে পারে।

৫. প্রোটিয়া অ্যান্ডেল পেহলুকাউু ৩টি উইকেট নেন।

৬. স্বল্প রানের পুঁজিটাকে কঠিন করে নেয় স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে সমতায় নেয় ম্যাচটি। সর্বোচ্চ রান আসে ডেবিড মিলার কাছ তেকে। তিনি ৪১ রান করেন।

৭. মালিঙ্গা ২ উইকেট নেন।

  • সর্বশেষ