শিরোনাম
◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে ◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৪:৩১ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের বিরু‌দ্ধে মা‌ঠে নামার আগেই নিউজিল্যান্ড শিবিরে চোটের ধাক্কা 

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। চোটের কারণে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন দুই ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও জ্যাক ফোকস। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার জশ ক্লার্কসন ও পেসার ব্লেয়ার টিকনার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড।

গত মাসে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান চ্যাপম্যান। এই চোটের কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাকে পেতে পারে কিউইরা।

অন্যদিকে, সম্প্রতি অনুশীলনের সময় ডান নিতম্বের ফ্লেক্সের পেশিতে চোট পান ফকস। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

দুই ক্রিকেটারের চোটে হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। একই সঙ্গে বিকল্প হিসেবে ক্লার্কসন ও টিকনারকে দলে পেয়ে স্বস্তির কথাও জানিয়েছেন তিনি।

ওয়াল্টার বলেন, মার্ক ও জাকের জন্য খুব খারাপ লাগছে। আমি তাদের দুজনেরই দ্রুত সুস্থতা কামনা করছি। তবে জশ (জশ ক্লার্কসন) ও ব্লেয়ারের (ব্লেয়ার টিকনার) অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পেয়ে আমরা ভাগ্যবান। তারা দুজনই দলে সুযোগ পেয়ে রোমাঞ্চিত। সব মিলিয়ে দুর্দান্ত একটি টি-টোয়েন্টি সিরিজ হতে যাচ্ছে। সূচি অনুযায়ী, আগামী ২২ অক্টোবর ক্রাইস্টচার্চে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-২০ সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে।

 নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার।

  • সর্বশেষ