শিরোনাম
◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন ◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম-মুশফিকদের মানসিক সহায়তা দেয়ার কথা বললেন বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক : ২) নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপদে ফেরত আসার পর তাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেবার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

৩) গত শুক্রবার ক্রাইস্টচার্চে মসজিদের হামলার ঘটনায় অল্পের জন্য বেঁচে যাবার পর শনিবার রাতে দেশে ফিরে বাংলাদেশ দল। ক্রিকেটারদের নিরাপদে ফেরা উপলক্ষে সোমবার দলের খেলোয়াড়দের জন্য একটি মিলাদ অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি। মিলাদ শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে, বোর্ড সভাপতি বলেন, এরকম একটি সহিংস ঘটনা প্রত্যক্ষ করার পর ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য মানসিক সহায়তা দেয়ার ব্যবস্থা নেয়ার কথা চিন্তা করছে।

৪) তিনি বলেন, আমরা ইতোমধ্যে মানসিক ব্যবস্থা নেয়ার কথা ভেবেছি। সামনে বিশ্বকাপ, একজন মনোবিদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানা হবে, প্রত্যেক ক্রিকেটারকে এনালাইসিস করা হবে। নিরাপত্তার প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, পাকিস্তানে যখন মেয়েরা খেলতে গিয়েছিলো তখন আমরা জাতীয় নিরাপত্তা পর্ষদের পরামর্শ নিয়েছিলাম। কিন্তু এখানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো জায়গায় নিরাপত্তা কিন্তু নামমাত্র।
সেখানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির জন্যও নিরাপত্তা নামমাত্র। একেক দেশে নিরাপত্তার ধারণা ভিন্ন।
তবে এরকম একটি ঘটনা ঘটে যাওয়ার পর নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়