শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০২:৫৭ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোটে ছিটকে পড়লেন পেরেরা 

স্পোর্টস ডেস্ক : হ্যামস্ট্রিংয়ের চোটে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল পেরেরার। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। পেরেরার বদলি হিসেবে কাউকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হচ্ছে না বলেও জানায় বোর্ড।

পেরেরা চোটটা পেয়েছেন গত রোববার ডারবানে তৃতীয় ওয়ানডেতে। মিড অনে ফিল্ডিংয়ের সময় সপ্তম ওভারে ফাফ ডু প্লেসির একটি শটে ডাইভ দিতে গিয়ে বাজেভাবে পড়ে যান তিনি। মাঠ ছাড়েন খুব দ্রতই। পরে আর ফিল্ডিংয়ে নামেননি, নামেননি ব্যাটিংয়েও।

গত তিন বছরে এই নিয়ে তৃতীয়বারের মতো তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়লেন। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সময় পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট তাকে সাত মাসের জন্য শীর্ষ পর্যায়ের ক্রিকেট থেকে ছিটকে দিয়েছিল। গত বছর একই চোটে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। এবারের চোট তাকে মে মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপ থেকে ছিটকে ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে পাঁচ ইনিংসে ৩৫৩ রান করেন পেরেরা। এর মধ্যে প্রথম টেস্টে শেষ ইনিংসে খেলেন ১৫৩ রানের অপরাজিত ইনিংস। যেটি শ্রীলঙ্কাকে এনে দেয় অবিশ্বাস্য এক জয়। পরে প্রথম এশিয়ান দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজে দুই ইনিংসে পেরেরা অবশ্য ৩৩ ও ৮ রানের বেশি করতে পারেননি।

প্রথম তিন ওয়ানডেই বড় ব্যবধানে হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে শ্রীলঙ্কা। বুধবার পোর্ট এলিজাবেথে হবে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়