শিরোনাম
◈ সরবরাহ স্বাভাবিক, তবু বাড়ছে ডলারের দর—তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ◈ আমদানি-রফতানি কমেছে, বেড়েছে বাণিজ্য ঘাটতি; স্বস্তি দিচ্ছে রেকর্ড রেমিট্যান্স ◈ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল ◈ পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই ◈ মিত্রদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: বাস্তবায়ন হবে ৩১ দফা ও জুলাই সনদ ◈ ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় বন্দিদশা, মুক্তিপণে দেড় কোটি টাকা দাবি ◈ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ মানদণ্ডে ব্যর্থ, বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের ◈ আইনি ও প্রশাসনিক জটিলতায় ওষুধের মূল্য নির্ধারণ থমকে গেছে: বাজারে আসছে না নতুন ওষুধ, হুমকিতে বিপুল বিনিয়োগ ◈ নেপালকে হারিয়ে সিরিজে ২-১এ এগি‌য়ে গে‌লো বাংলাদেশ নারী কাবাডি দল

প্রকাশিত : ০৩ মার্চ, ২০১৯, ০৬:৫৫ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০১৯, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শততম শিরোপা ঘরে তুললেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনে ক’দিন আগে যার কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে পড়েছিলেন সেই স্তেফানোস সিৎসিপাসকে হারিয়ে অসাধারণ এক কীর্তি গড়লেন রজার ফেদেরার। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ জিতে ক্যারিয়ারে শততম এটিপি ট্যুর শিরোপা ঘরে তুললেন এই সুইস তারকা।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শনিবার টুর্নামেন্টের ফাইনালে গ্রিসের স্তেফানোসকে ৬-৪, ৬-৪ গেমে হারান ৩৭ বছর বয়সী ফেদেরার। রেকর্ড ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন তার ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের ৬ হাজার ৬০০ দিন পর একশতম শিরোপাটি জিতলেন। ২০০১ সালের ৪ ফেব্রুয়ারি মিলানে বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথম শিরোপাটি জিতেছিলেন ফেদেরার।

স্বপ্নের এই পথচলায় অসাধারণ মাইলফলক ছোঁয়ার পর এক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত ফেদেরার জানান, এই শিরোপা জয়ে যেন তার স্বপ্ন সত্যি হল।

‘আমি জানি না যখন আমি প্রথম শিরোপা জিতেছিলাম তখন স্তেফানোস জন্মেছিল কি না? (১৯৯৮ সালের অগাস্টে জন্ম এই গ্রিকের)। সম্ভাব্য ভবিষ্যৎ তারকার বিপক্ষে খেলতে পারাটা দারুণ কারণ আমি টিভিতে তাদের খেলা দেখব। পিট স্যাম্প্রাস ও আন্দ্রে আগাসির বিপক্ষে খেলাটা ছিল আনন্দের। আমি নিশ্চিত, স্তেফানোস অসাধারণ একটা ক্যারিয়ার গড়বে। আমি উচ্ছ্বসিত। দুবাইয়ে অষ্টম শিরোপা জেতাটা দারুণ ব্যাপার, একই সঙ্গে আমার ১০০তম একক শিরোপাও।’

পুরুষ এককে যুক্তরাষ্ট্রের জিমি কনর্সের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন ফেদেরার। রেকর্ড ১০৯টি জিতেছেন কনর্স। আর টেনিসের ইতিহাসে সর্বোচ্চ ১৬৭টি শিরোপা জিতেছেন মার্তিনা নাভ্রাতিলোভা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়