শিরোনাম
◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা ◈ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বড় সংঘাতের শঙ্কা ◈ রেলের আয় বেড়েছে ২২১ কোটি, লোকসান ১ হাজার ৮৮৯ কোটি টাকা ◈ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ক্রোক করা ফ্ল্যাটে প্রথম দিনে শত-শত কোট-টাইসহ যা যা মিলল ◈ লিজে আসছে ১০ উড়োজাহাজ, এয়ারবাসের আরও ১০ বিমান কেনার পথে বিমান ◈ দেশের সিনেমা হলগুলোতেও দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ◈ অর্থবছরের প্রথম ১৮ দিনেই দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলার রেমিট্যান্স ◈ গবেষণায় আগ্রহী প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের জন্য সুখবর

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩১ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় রাবির ৮ দোকানিকে জরিমানা

সানজানা শ্রুতি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ দোকানিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ ও অপূর্ব অধিকারী ক্যাম্পাসে বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করে ৮ দোকানকে জরিমানা করেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ক্যাম্পাসের দোকানগুলোতে অস্বাস্থ্যকর খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মূল্য তালিকা না থাকার অভিযোগ আসে। এরই প্রেক্ষিতে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে ক্যাম্পাসের পরিবহন মার্কেট সংলগ্ম ক্যাম্পাস ফুড কর্নারকে ৩০ হাজার টাকা, সাগর ক্যান্টিন, বাবু, মনির, রবীন্দ্র ভবন সংলগ্ন আকবরের দোকান ও স্টেশন বাজারের খোরশেদ স্টোরকে দুই হাজার, হোটেল মাদারীপুরকে এক হাজার, টুকিটাকি চত্বরের ফয়জুল হক অ্যান্ড সন্স স্টেশনারিকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এর আগেও ক্যাম্পাস ফুড কর্নারকে একই কারণে দুইবার জরিমানা করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘আমাদের কাছে শিক্ষার্থীরা দোকানগুলোর বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলো। অভিযোগের ভিত্তিতে আমি বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের অবহিত করি। দোকানগুলোতে অস্বাস্থ্যকর খাবার, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য থাকায় জরিমানা করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়