শিরোনাম
◈ বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়! শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন একা‌ধিক ক্রিকেটার ◈ মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, সাবেক রাষ্ট্রপতিদের বিচার করা যায়? ◈ ব্রা‌জি‌লিয়ান ভিনিসিয়ুসকে কিনতে চায় আর্সেনাল, ‌রিয়াল মা‌দ্রিদ চায় ১৬০ মিলিয়ন ইউরো ◈ আজ থেকে পুনরায় শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ◈ জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ, অল্পের জন্য রক্ষা পেলেন সদস্যরা ◈ ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া, জানালেন প্রেসিডেন্ট আল-শারা ◈ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা, প্রস্তুত স্পেশাল ফোর্স ◈ গ্যাস সংকটে বন্ধের মুখে কারখানা: রফতানি ও কর্মসংস্থানে চরম বিপর্যয়ের আশঙ্কা ◈ এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় পাকিস্তানের মানুষ ◈ এমপি নজরুলকে ঘিরে চাঞ্চল্য, ড্রাইভারের বয়ানে উঠে এলো নানা অভিযোগ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০১ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ালিউর রহমান বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্পের প্রশ্নই ওঠে না

খায়রুল আলম : সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বলেছেন, শেখ হাসিনা কোন প্রেক্ষিতে বলেছেন তিনি ভবিষ্যতে আর আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন না সেটি আমি বুঝতে পারছি না। তবে আমার মনে হয় এখন এ কথাটি বলা তার ঠিক হয়নি। কারণ এটির জন্য বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।  এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের মাটিতে হোক আর বিদেশের মাটিতে হোক শেখ হাসিনার নেতৃত্ব ছাড়ার কথা এখনই বলা ঠিক হয়েছে বলে আমার মনে হয় না। কারণ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প প্রশ্নই ওঠে না। তার বিকল্প আমি কাউকে ভাবতে পারছি না। তার মানে এই নয় বিকল্প গড়ে উঠতে পারবে না। হয়তো উঠবে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা একবারই জন্মায়। তাদের বিকল্প ভাবা যায় না। তাই তিনি এখই নেতৃত্ব ছাড়ার কথা বলাতে একটি অস্থিরতা সৃষ্টি হতে পারে। বিভিন্ন রকম ষড়যন্ত্র সৃষ্টি হতে পারে। আমাদের উন্নয়নের ধারায় বাধা সৃষ্টি হতে পারে। আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছি। আমাদের প্রবৃদ্ধি বাড়ছে। পৃথিবীতে উন্নত দেশের মধ্যে আমরা ২৩তম। এ প্রেক্ষিতে আমরা এগিয়ে যাবো। নেতা কে হবে না হবে সময়মতো জনগণই ঠিক করে নেবে। তবে শেখ হাসিনা যতোদিন বেঁচে থাকবেন, তিনি আমাদের নেতৃত্বে থাকবেন এটিই আমার প্রত্যাশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়